নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোরের দিকে ঘটেছে এই ঘটনা। এই ঘটনায় ওই জায়গায় কর্মরত বেশ কয়েকজন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাঁরা হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলটি হলদিয়া মেছেদা রেল লাইনের সংযোগস্থল হওয়ায় বিপদ এড়াতে আজ মঙ্গলবার সকালের হলদিয়া হাওড়া লোকাল ট্রেনটিকে সময় মতো চালানো যায়নি হয়েছে বলেও জানা গেছে।
হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালসে আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন এবং পরে আরও কয়েকটি ইঞ্জিন পৌঁছয়। দুই ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। ঘটনায় বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার ভোর চারটে থেকে সাড়ে চারটে নাগাদ হলদিয়া রিফাইনারির দিকের রেল লাইনের কাছাকাছি ন্যাপথ্যা পরিবহনকারী একটি পাইপলাইনে আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে আশেপাশে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক আগুনে ঝলসে যান।
ঘটনাটি জানতে পেরেই স্থানীয়রা এবং কারখানার তরফে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে দ্রুত হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই ঘটনার বিষয় হলদিয়া পেট্রোক্যামের তরফে জানানো হয়েছে, কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্তে শ্রমিকদের সুরক্ষার দিকটি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার বিষয়েও কারখানা কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে পেট্রোকেমিক্যালে আগুন লাগে। পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে আগুন লাগে বলে খবর। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাত থেকেই গ্যাসের গন্ধ পাচ্ছিলেন তাঁরা। তারপর আজ ভোর সাড়ে ৪টে বা পৌনে পাঁচটা নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই বেরিয়ে দেখেন আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে সব জ্বলছে। গ্যাস লিক করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
মুহূর্তের মধ্যে আশেপাশের একাধিক বাড়ি জ্বলে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে জল ও ফোম স্প্রে করা হচ্ছে। কিন্তু, তারপরেও আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বলে খবর।
স্থানীয়দের দাবী, বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন। তাঁদের মধ্যে দুইজন মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। কয়েজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে এলাকার বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক বাড়ি-দোকান জ্বলে গিয়েছে।
অন্যদিকে এই ঘটনার জেরে সব থেকে সমস্যায় পড়েছেন সাত সকালে ট্রেন ধরে হলদিয়া থেকে পাঁশকুড়া বা হাওড়াগামী প্যাসেঞ্জারেরা। রেল লাইনের খুব কাছে থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় সুরক্ষার দিকটি নজরে রেখে হলদিয়া থেকে সকালের ট্রেনটি সময়ে ছাড়া হয়নি বলেই খবর। এর ফলে সমস্যায় পড়েছেন বহু নিত্য যাত্রীরা।

No comments:
Post a Comment