স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা-রূপো-নগদ ছিনিয়ে চম্পট দুষ্কৃতীরা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, June 14, 2026

স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা-রূপো-নগদ ছিনিয়ে চম্পট দুষ্কৃতীরা

 


নিজস্ব সংবাদদাতা, হাওড়া: স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, নগদ টাকা সহ গয়নার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীর দল! ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে শনিবার রাতে হাওড়া সাঁকরাইল রানিহাটি পুরাতন বাজারে।


জানা গিয়েছে, স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাঁড়ার অন্যান্য দিনের মত দোকান বন্ধ করে বাইকে ওঠার সময় হঠাৎ পাঁচ জন দুষ্কৃতী তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। স্বর্ণ ব্যবসায়ীর পিঠে থাকা ব্যাগ টানা হিঁচড়া করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিলে পরপর ২-৪ রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। দুটি গুলি বাইক এসে লাগে, চিৎকার করেন স্বর্ণ ব্যবসায়ী। সেই শুনে পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী এবং স্থানীয় এক ব্যক্তি দৌড়ে আসেন। ততক্ষণে দুষ্কৃতীরা পালাতে শুরু করলে তাদের পিছন ধাওয়া করেন। কিন্তু তিনটি বাইকে ৬ জন দুষ্কৃতী জাতীয় সড়কের দিকে চলে যায়। খবর পেয়েই ঘটনার স্থলে পৌছয় বিশাল পুলিশ। স্থানীয় মানুষ ভিড় জমায়। এলাকার মানুষ এই ঘটনায় আতঙ্কিত। 


এ প্রসঙ্গে স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাঁড়ার বলেন, 'তখন ঘড়িতে সময় ৯:২০ দোকান বন্ধ করি। রানিহাটি মোড় দিক থেকে আসা রাস্তার ওপর দোকান থেকে সামান্য দূরত্বে কয়েকজন যুবক দাঁড়িয়ে রয়েছে। বাইকের সামনে যেতেই হঠাৎ ঝাঁপিয়ে আসে। জোর করে ছিনিয়ে নেয় দুটি ব্যাগ, বাধা দিতে গেলে পরপর গুলি চালায়। গুলি লাগে বাইকে, বাইকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত। কোনও রকমে প্রাণ বেঁচেছে। কিন্তু যা ছিল সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে।"


তিনি জানান, প্রায় ২০০ গ্রাম সোনা ৭-৮ কেজি রুপো এবং নগদ ৫০০০০-৬০০০০ হাজার টাকা ছিল। রাতেই পুলিশে লিখিত অভিযোগ জানাতে থানায় হাজির হয় স্বর্ণ ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্তকরণের চেষ্টা চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad