কলকাতা: মমতা যাবেন কংগ্রেসে, সঙ্গে যাবেন কে? এই নিয়ে যখন দিনভর জল্পনা-কল্পনা চলছে, তখন সমাজমাধ্যমে চাঞ্চল্যকর পোস্ট মমতার দীর্ঘদিনের সঙ্গী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বুধবার রাতে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি ইংরেজিতে একটি পোস্ট করেছেন, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'নিজের অতীতকে আনইনস্টল করুন এবং ভবিষ্যৎকে আপডেট করুন।' পুরোনোকে মুছে নতুনকে স্বাগত জানানোর এই বার্তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
দিল্লীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ও সোনিয়া গান্ধীর সাক্ষাতের পর থেকেই বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনা, তবে কি এবার তৃণমূল কংগ্রেস মিশে যাবে কংগ্রেসে? মমতা বন্দ্যোপাধ্যায় কি হাত শিবিরে দেবেন কংগ্রেসে? তাহলে তাঁর দলের বাকিরা কী করবেন? এই সব নানাবিধ জল্পনা চলতে থাকে দিনভর। পরে প্রাথমিকভাবে জানা যায়, বাংলায় কংগ্রেস ও তৃণমূল একজোট হয়ে লড়াই করতে চলছে আগামীতে।
এদিকে এক সময় যাঁরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘুরঘুর করতেন, 'দিদি'-'দিদি' করে বেড়াতেন, তাঁদের অনেকেই এখন ব্যস্ত 'নতুন তৃণমূল' তৈরিতে। তবে, মমতার সঙ্গে এখনও রয়ে গিয়েছেন পুরনো নেতারা। আর সেই নেতাদের মধ্যেই অন্যতম হলেন মদন মিত্র। কিন্তু এবার তাঁরও এই ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে বাড়ছে জল্পনা।
তবে, এই পোস্টটি কেন করেছেন মদন? কার উদ্দেশ্যেই বা এই বার্তা? সেটা স্পষ্ট নয়। কারণ, পোস্টটিতে এর থেকে বেশি কিছু লেখা নেই। তৃণমূলের কঠিন লড়াইয়ে যে সময় মমতার হাত সকলে ছেড়েছেন সেই সময়ও পাশে রয়ে গিয়েছেন মদন মিত্র, কুণাল ঘোষ, শোভন দেবের মতো নেতারা। এমনকি ফিরহাদ হাকিম পর্যন্ত ‘বিদ্রোহী' বিধায়ক শিবিরে নাম লেখাতে পারেন বলে খবর সূত্রের। এমন জটিল সময়ে কেন এই পোস্ট মদন মিত্রর? তবে কি কংগ্রেসের সঙ্গে মমতার এই জোট ভালো চোখে দেখছেন না কামারহাটির বিধায়ক? নাকি নতুন কিছু চিন্তা-ভাবনা করছেন? উত্তর অজানা।

No comments:
Post a Comment