লাইফস্টাইল ডেস্ক, ১৫ জুন ২০২৬: ফল ও শাকসবজির ঔষধি গুণ রয়েছে, আমরা কমবেশি সবাই জানি। পাশাপাশি প্রতিটি সবজিরই রয়েছে নিজস্ব সুবিধা-অসুবিধা। আপনি যদি প্রতিদিনের রুটিনে কিছু শাকসবজি খাওয়া শুরু করেন, তবে সেগুলো কোনও ওষুধের চেয়ে কম নয়। এছাড়াও রান্নাঘরে থাকা অনেক জিনিস কিন্তু দারুণ উপকারী। এই যেমন ধরুন রসুন। এই রসুন যদি প্রতিদিন গরম জলের সঙ্গে খাওয়া যায়, তাহলে এর উপকারিতা কিন্তু অনেক। রসুনের দুটি কোয়া গরম জলের সাথে খেলে অনেক রোগ থেকে দূরত্ব বজায় রাখা সম্ভব। আসুন জেনে নিই গরম জলে রসুন খাওয়ার উপকারিতা কী কী।
হার্টের খেয়াল রাখে
গরম জলের সঙ্গে রসুন খেলে, এটি হার্টের যত্ন নেয়। এতে কার্ডিওপ্রোটেক্টিভ অ্যাকটিভিটি আছে. কাঁচা রসুন খেলে হৃদয় সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। এছাড়াও এটি রক্ত সঞ্চালন ঠিক রেখে হৃদরোগের ঝুঁকি বহুগুণ কমাতে পারে।
ডায়াবেটিস প্রতিরোধ
ডায়াবেটিস এমন একটি রোগ, যা আজীবন শরীরে থেকে যায়। অনেক সময় এই রোগটি জেনেটিকও হয়ে থাকে। দুটি রসুন কোয়া গরম জলের সাথে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হয়। অ্যান্টি-ডায়াবেটিক বৈশিষ্ট্যগুলি শরীরকে ডায়াবেটিসজনিত ঝুঁকি থেকে সুরক্ষা প্রদান করে।
সর্দি-কাশি থেকে বাঁচায়
রসুনে রয়েছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ফাঙ্গাল উপাদান। এটি অনেক ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করতে পারে। একটি ইমিউন সিস্টেম আছে। সকালে খালি পেটে গরম জলের সঙ্গে রসুন খেলে সর্দি-কাশি এড়ানো যায়।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
রসুনে উপস্থিত উপাদান রক্তকে স্বাভাবিকভাবেই পাতলা করে। সকালে খালি পেটে গরম জলের সঙ্গে কাঁচা রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
পুরুষালি শক্তি বৃদ্ধি করে
গরম জলের সাথে রসুন খেলে শরীর ডিটক্সিফাই হয়। এর ফলে টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায়। এই হরমোনগুলো পুরুষালি শক্তির জন্য কাজ করে।
কোলেস্টেরল কমায়
শরীরে চর্বি বাইরে থেকে দেখা যায়, তবে চর্বি রক্তনালিতেও থাকে। একেই বলে কোলেস্টেরল। কোলেস্টেরল বেড়ে গেলে রক্তনালীতে রক্ত চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা থাকে। এটি কোলেস্টেরল বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এটি খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টকেও নিরাপদ রাখে।
হজম ঠিক রাখে
প্রতিদিন দুই কোয়া রসুন গরম জলের সাথে খেলে হজমশক্তি ঠিক থাকে। শরীরে ভালো ব্যাকটেরিয়ার মাত্রা বজায় থাকে। যা খান না কেন, তা ভালোভাবে হজম হয়। এটি পেট সম্পর্কিত রোগ যেমন ডায়রিয়া, পেটে খিঁচুনি, ব্যথা, ফোলাভাব থেকে মুক্তি দেয়।
বি.দ্র: শারীরিক যেকোনও সমস্যায় সবার আগে চিকিৎসকের পরামর্শ নিন। খাদ্যতালিকায় নতুন সংযোজন চিকিৎসকের পরামর্শ মেনেই করবেন।

No comments:
Post a Comment