মর্মান্তিক! আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ, উল্টো দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে মৃত ৪ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, June 14, 2026

মর্মান্তিক! আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ, উল্টো দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে মৃত ৪

 


ন্যাশনাল ডেস্ক, ১৪ জুন ২০২৬: ট্রেনে আগুনের গুজব। প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন যাত্রীরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, উল্টো দিক থেকে আসা ট্রেনে কাটা মৃত্যুর কোলে একাধিক যাত্রী। অত্যন্ত মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনাতে। মৃতদের মধ্যে রয়েছে এক শিশু ও তিন মহিলা। রবিবার হেতমপুর স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। 


প্রাপ্ত খবর অনুযায়ী, রবিবার উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ট্রেনটির চেইন টেনে দেওয়া হয়। চেইন টেনে দেওয়ার পর কয়েকজন যাত্রী রেললাইনে ঝাঁপিয়ে পড়েন। এরই মধ্যে বিপরীত দিক থেকে আসা পাতালকোট এক্সপ্রেসের ধাক্কায় চারজন কাটা পড়েন। ঘটনাটি হেতমপুর ও ঘের রেল স্টেশনের মধ্যে ঘটেছে বলে জানা গেছে।


ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি মোরেনা থেকে ধোলপুর যাচ্ছিল। এরই মধ্যে হেতমপুর স্টেশনে ট্রেনে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা রেললাইনে ঝাঁপিয়ে পড়েন। এরই মধ্যে বিপরীত দিক থেকে আসা পাতালকোট এক্সপ্রেসের ধাক্কায় চারজন যাত্রীর মৃত্যু হয়।


দুর্ঘটনার পর রেল প্রশাসন তদন্ত শুরু করেছে। রবিবার ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি খাজুরাহো থেকে ঝাঁসি হয়ে উদয়পুর যাচ্ছিল। বিকেল ৪টার দিকে মোরেনা পার হয়ে ট্রেনটি হেতমপুর-ঘের স্টেশনের মাঝে পৌঁছায়। এরপর আগুন লাগার গুজব ছড়িয়ে পড়লে চেইন টেনে ট্রেনটিকে থামানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনটি থামার পর কিছু যাত্রী নেমে যান। এরই মধ্যে আগ্রা থেকে মোরেনা-গোয়ালিয়র হয়ে ঝাঁসিগামী পাতালকোট এক্সপ্রেস ট্রেনটি আসছিল। কিছু বুঝে ওঠার আগেই রেললাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সেটির ধাক্কা খান।


এর আগে, মধ্যপ্রদেশের রতলাম জেলায় রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার খবর পাওয়া গিয়েছিল। এই ঘটনার পর মুম্বাই-দিল্লী রুটে রেল চলাচল ব্যাহত হয়, যার ফলে বেশ কয়েকটি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়। আধিকারিকরা জানিয়েছেন যে, রেলওয়ের কোটা বিভাগের অধীনে বিক্রমগড় আলোট এবং লুনিরিছা স্টেশনের মধ্যে দিল্লিগামী তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের একটি এসি কোচে রবিবার ভোর ৫টা ১৫ মিনিটে আগুন লাগে। ঘটনাস্থলে উপস্থিত কোটার অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ম্যানেজার লাকিত কুমার ধুরিন্দর বলেন যে, এই ঘটনার কারণে আট থেকে দশটি যাত্রীবাহী ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad