কলকাতা: বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ ও ২১ তারিখ বাংলাতে ঠাসা অনুষ্ঠান-কর্মসূচি প্রধানমন্ত্রীর। ২০ জুন, অর্থাৎ আজ, ওড়িশায় কর্মসূচি শেষ করে কলাইকুন্ডা যাবেন। কলাইকুন্ডা থেকে হেলিকপ্টারে তারকেশ্বর পৌঁছবেন তিনি। কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, একনজরে দেখে নেওয়া যাক।
শনিবার ২০ জুন তারকেশ্বরে দুপুর ৩:৩০-৫:০০ টা অনুষ্ঠানে থাকবেন মোদী। এরপর তারকেশ্বর থেকে কপ্টারে প্রধানমন্ত্রী চলে আসবেন রেস কোর্সে। সেখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী যাবেন লোক ভবনে।
এরপর ২১ জুন রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। সকাল ৬টা থেকে ৭:৩০ পর্যন্ত থাকবেন যোগ দিবসের অনুষ্ঠানে। তারপরে রেড রোড থেকে লোক ভবন হয়ে গার্ডেনরিচ যাবেন মোদী। ৩টি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই তিনটি জাহাজের নাম আইএনএস ডুনাগিরি, আইএনএস সংশোধক,আইএনএস আগ্রে।
গার্ডেনরিচের অনুষ্ঠান শেষ করে মোদী ফিরবেন রেসকোর্সে। সেখান থেকে সরাসরি হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লী ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ‘বাংলার সরকার স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে’। রবিবার রেড রোডে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , রাজ্যপাল এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। এর পাশাপাশি ক্রীড়া জগতের ১০০০ প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে যোগা দিবসের অনুষ্ঠানে।
এবারে রেড রোডে হবে যোগ দিবসের জমকালো অনুষ্ঠান। দেশ-বিদেশের আমন্ত্রিতরাও উপস্থিত থাকবেন এদিনের মেগা ইভেন্টে। তার আগে সাজ সাজ রব রেড রোড জুড়ে। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুতেই বিশেষ নজর দেওয়া হচ্ছে।

No comments:
Post a Comment