রঞ্জিতের ভূমিকায় রোহন, মহুয়ার বায়োপিকে থাকছে আর কোন চমক? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, June 2, 2026

রঞ্জিতের ভূমিকায় রোহন, মহুয়ার বায়োপিকে থাকছে আর কোন চমক?


বিনোদন ডেস্ক, ০২ জুন ২০২৬: বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে একজন মহুয়া রায় চৌধুরী। কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ১৯৮৫ সালের ২২ জুলাই আচমকাই মৃত্যু হয় মহুয়া রায়চৌধুরী, কিন্তু সেই মৃত্যুর নেপথ্যের রহস্য উন্মোচন হয়নি আজও। তবে, মহুয়া রায় চৌধুরীর জীবন যন্ত্রণা এবারে ফুটে উঠবে রুপোলি পর্দায়। রানা সরকারের প্রযোজনায়, রাজদীপ ঘোষের পরিচালনায় এই মুহূর্তে শহরে শুটিং চলছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের। ছবির নাম ‘গুনগুন করে মহুয়া’। 


এই ছবিতে রঞ্জিত মল্লিকের আদলে তৈরি চরিত্রে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্যকে। রোহন সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে এই বিষয়ে কথা বলেছেন। অভিনেতা বলেন, ”আমাকে হঠাত্‍ করেই রানা দা জানান, এই চরিত্রের জন্য আমাকে ভাবছেন। এর মধ্যে বেশ ভালো কিছু বায়োপিকে বিভিন্ন অভিনেতাকে দেখেছি। যেমন ‘অপরাজিত’-তে জীতু কমলকে দেখেছি বা ‘মেঘে ঢাকা তারা’ ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখেছি। এই ছবিতে আমি সেরকম একটা চরিত্র করার প্রস্তাব পেলাম।"


তিনি আরও বলেন, "রঞ্জিত মল্লিককে আমার মা খুব পছন্দ করতেন। উনি ভীষণ পজিটিভ একজন মানুষ। উনি যেসব চরিত্র করেছেন, সেগুলোও অধিকাংশ ক্ষেত্রে পজিটিভ। ব্যক্তিগত জীবনেও, ওনার মধ্যে যে পজিটিভিটি আছে, তা নজরকাড়া। হয়তো সেটাই আমার মধ্যে, আমার লুকের মধ্যে খুঁজে পেয়েছেন রানা দা।”


জানা গিয়েছে, এই সিনেমায় মহুয়ার প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক। মহুয়ার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন দিব্যানী মন্ডল। মহানায়ক উত্তম কুমারের চরিত্র দেখা যাবে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়কে। এছাড়াও দেবলীনাকে দেখা যাবে মহুয়া রায় চৌধুরীর দিদির চরিত্রে। মহুয়ার বাবার চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে। সন্ধ্যা রায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এই সিনেমায় রঞ্জিত মল্লিকের চরিত্রে অভিনয় করছেন রোহন ভট্টাচার্য। রঞ্জিত মল্লিকের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি রোহন। 


উল্লেখ্য, সেপ্টেম্বর ১৯৫৮ মহুয়া রায় চৌধুরীর জন্মদিন। সেই প্রাণ অকালে ঝরে গিয়েছিল ১৯৮৫ সালের ২২ জুলাই। অভিনেত্রীর প্রতিভা নজরে এসেছিল টলিপাড়ার তাবড় পরিচালকদের। সুযোগ পাওয়ার পর দর্শকের মনেও জায়গা করে নিতে সময় নেননি মহুয়া। কিন্তু শুধু সেই কারণে তাঁর জীবন চর্চিত নয়। ব্যক্তিগত জীবন, তাঁর সঙ্গে টলিপাড়ার বিভিন্ন ব্যক্তির সমীকরণ, এমন নানা কারণে চর্চিত। কিন্তু বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল এই অভিনেত্রীর গায়ে আগুন কীভাবে লাগল, তা নিয়ে এখনও চর্চা বিভিন্ন মহলে।

No comments:

Post a Comment

Post Top Ad