ইজরায়েলি প্রধানমন্ত্রীকে 'পাগল' বললেন ট্রাম্প! নেতানিয়াহুর ওপর কেন চটলেন মার্কিন রাষ্ট্রপতি? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, June 2, 2026

ইজরায়েলি প্রধানমন্ত্রীকে 'পাগল' বললেন ট্রাম্প! নেতানিয়াহুর ওপর কেন চটলেন মার্কিন রাষ্ট্রপতি?


ওয়ার্ল্ড ডেস্ক, ০২ জুন ২০২৬: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে কথা বলেছেন। লেবাননের ওপর ইসষজরায়েলি হামলায় গভীর অসন্তোষ প্রকাশ করে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন ট্রাম্প। এমনকি তাঁকে পাগল পর্যন্ত বলে দেন। তিনি সতর্ক করে বলেন, এটি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।


সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসের এক প্রতিবেদন অনুসারে, হিজবুল্লাহর ওপর হামলা অবিলম্বে বন্ধের দাবী জানানোর পাশাপাশি ট্রাম্প নেতানিয়াহুকে ‘পাগল’ পর্যন্ত বলে দিয়েছেন। তিনি আরও বলেন, কারাবাস থেকে বাঁচার জন্য নেতানিয়াহুর তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ। তিনি নেতানিয়াহুকে বলেন যে, লেবাননের রাজধানীতে বোমা হামলার হুমকি বিশ্বে ইজরায়েলকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে।


প্রতিবেদন অনুসারে, ট্রাম্প উদ্বিগ্ন ছিলেন যে লেবাননে চলমান হামলা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং ইরানের সঙ্গে চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই, তিনি সরাসরি নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন এবং নিজের অসন্তোষ প্রকাশ করেন।


কথোপকথন সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে, কথোপকথনের সময় ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলেও অভিহিত করেন এবং দাবী করেন যে, তিনি তাঁকে দুর্নীতির মামলা-সহ রাজনৈতিক ও আইনি প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, "আপনি পুরোপুরি পাগল। আমি না থাকলে আপনি এতদিনে জেলে থাকতেন। আমি আপনার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই আপনাকে ঘৃণা করে। আর একারণেই সবাই ইজরায়েলকে ঘৃণা করে।"


প্রতিবেদনে দাবী করা হয়েছে যে, কথোপকথনের সময় ট্রাম্প নেতানিয়াহুর প্রতি কঠোর ভাষায় প্রয়োগ করেন। তিনি নাকি বলেছেন যে, ইজরায়েলি প্রধানমন্ত্রীর বর্তমান নীতি বিশ্বজুড়ে ইজরায়েলের ভাবমূর্তির ক্ষতি করছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, ট্রাম্প প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন এবং নেতানিয়াহুর ওপর চিৎকার করে জিজ্ঞাসা করেন, “আপনি কী করছেন?”


উল্লেখ্য, ওয়াশিংটনে এই উদ্বেগ রয়েছে যে, লেবাননে ইজরায়েলের কর্মকাণ্ড ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ওয়াশিংটনের প্রচেষ্টাকে বিপন্ন করেছে, কারণ তেহরান এই চুক্তির একটি শর্ত হিসেবে লেবাননে যুদ্ধবিরতিকে রেখেছে। প্রতিবেদন অনুসারে, ফোনালাপের সময় ট্রাম্প নেতানিয়াহুর ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করেন, কিন্তু নেতানিয়াহু কেবল “ঠিক আছে, ঠিক আছে” বলতে থাকেন।


সম্প্রতি, ইজরায়েল দক্ষিণ বৈরুতে জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপের পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা থেকে সরে আসার হুমকি দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ট্রাম্প প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং হিজবুল্লাহর ওপর হামলা অবিলম্বে বন্ধ করার জন্য তাকে আহ্বান জানান।

No comments:

Post a Comment

Post Top Ad