শ্লীলতাহানি-তোলাবাজির নালিশ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, June 4, 2026

শ্লীলতাহানি-তোলাবাজির নালিশ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস

 


কলকাতা: গ্রেফতার হলেন স্বরূপ বিশ্বাস। ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করল নিউ আলিপুর থানার পুলিশ। দুর্নীতি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি শ্লীলতাহানির মত অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। প্রাক্তন মন্ত্রীর ভাইকে গ্ৰেফতারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


সূত্রে খবর, নিউ আলিপুর থানায় শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে। 

বুধবারই টলিপাড়ার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়া-সংগঠনটি ভেঙে দেওয়ার ঘোষণা করেছিলেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। এই সংগঠনের সভাপতি ছিলেন স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল আগে থেকেই। স্বরূপ বিশ্বাসের জমানায় একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল।

আর এদিন নিউ আলিপুর থানার সামনে ভিড় করেছেন এলাকার সাধারণ মানুষের একাংশ। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজি ও অত্যাচার করেছে স্বরূপ বিশ্বাস ও তাঁর সঙ্গীরা। এদিন স্বরূপের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিতেও শোনা যায় বিক্ষুব্ধদের। 


সূত্র মারফত জানা গিয়েছে, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, টলিপাড়ায় টেকনিশিয়ানদের থেকে টাকা তুলতেন তিনি। একদিকে যখন মেসিকাণ্ডে দাদা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এই পরিস্থিতিতেই এবার একাধিক অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসকে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্ক এলাকার এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে নিউ আলিপুর থানা। এরপরেই এই পদক্ষেপ। 


জানা গিয়েছে, স্বরূপের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে রয়েছে অপরাধের লক্ষ্যে হুমকি, তোলাবাজি, খুনের চেষ্টা সংক্রান্ত, অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র আইনের মামলাও রয়েছে। 



No comments:

Post a Comment

Post Top Ad