স্টুডিও পাড়ায় অশান্তি চরমে! ইট-ডিম ছোড়াছুড়ির পর নন্দনে ইন্দ্রনীল, কাকে দুষলেন অভিনেতা? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, June 4, 2026

স্টুডিও পাড়ায় অশান্তি চরমে! ইট-ডিম ছোড়াছুড়ির পর নন্দনে ইন্দ্রনীল, কাকে দুষলেন অভিনেতা?


বিনোদন ডেস্ক, ০৪ জুন ২০২৬: নতুন সরকার আসার পরেই টলিপাড়াতেও আমূল পরিবর্তন আসছে। কিন্তু টেকনিসিয়ান্স ষ্টুডিওতে একাধিক গোষ্ঠীর মধ্যে ঝঞ্ঝাট লেগেই আছে। এই আবহেই বৃহস্পতিবার গণ্ডগোল চরমে ওঠে। রুদ্রনীল ঘোষ যখন নন্দন চত্বরে এসে পৌঁছালেন, তখন টলিপাড়ার উত্তাপ একেবারে চরমে। 


বৃহস্পতিবার সকালে টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে যা ঘটেছে, তাকে কোনওভাবেই ‘স্বাভাবিক’ বলা চলে না। বিজেপির তারকা বিধায়ক পাপিয়া অধিকারী সংগঠনের ভোলবদলের ঘোষণা করার চব্বিশ ঘণ্টার মধ্যেই রণক্ষেত্রের রূপ নিয়েছিল স্টুডিও পাড়া। চলেছে হাতাহাতি, মুহুর্মুহু ইটবৃষ্টি আর ডিম ছোড়াছুড়ি। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পুলিশকে লাঠি হাতে ময়দানে নামতে হয়। এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই দুপুরে নন্দনে টেকনিশিয়ানদের এক প্রতিনিধি দলের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন রুদ্রনীল ঘোষ। 


টেকনিশিয়ানরা তাঁদের একগুচ্ছ সমস্যার কথা চিঠির মাধ্যমে অভিনেতার হাতে তুলে দেন, যা সরাসরি পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর দরবারে। সকালের এই নজিরবিহীন অশান্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রুদ্রনীল। 


সংবাদমাধ্যমে রুদ্রনীল ঘোষ বলেন, “আজ সকালে যেটা হয়েছে সেটা খুব একটা আনন্দজনক নয়। টেকনিশিয়ানদের ওপরে আঘাত করেছে, ইট-পাটকেল ছুড়েছে, মানুষ আহত হয়েছেন, সেটা তো একেবারেই কাম্য নয়। তাঁরা যেই হোন না কেন, টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে থাকা মানুষ তারা হতেই পারে না।” এই ঝামেলার পিছনে কিছু বহিরাগত মানুষের হাত রয়েছে, যারা ইচ্ছা করেই টলিপাড়ার কাজের পরিবেশ নষ্ট করতে চাইছে, রুদ্রনীলের ইঙ্গিত এমনটাই।ৎ


ঘটনার সূত্রপাত বুধবার। পাপিয়া অধিকারী টলিপাড়ার দীর্ঘদিনের পুরনো ফেডারেশন ভেঙে নতুন কনফেডারেশন গড়ার ডাক দেন। ২৬টি গিল্ড কমিয়ে মাত্র ৪টি বিভাগে নামিয়ে আনার কথা ঘোষণা করেন তিনি। এই বদলের পরেই বৃহস্পতিবার সকালে টেকনিশিয়ান্স স্টুডিওতে একটি বৈঠক ডাকা হলে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এক পক্ষের দাবী, বিদায়ী নেতারা নিজেদের পদ ও আখের গোছাতে বহিরাগতদের এনে নোংরামি করছেন। নন্দনে আবাসর টেকনিশিয়ানদের দাবী, বহিরাগতরা তাঁদের কটাক্ষ ছুড়ে চোর স্লোগান দিতে শুরু করেন। 


এই উত্তপ্ত পরিস্থিতি প্রসঙ্গে রুদ্রনীল জানান, “রাজ্যে নতুন সরকার আসায় মানুষের মনে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সম্মানীয় মুখ্যমন্ত্রীর প্রতি টেকনিশিয়ান ভাই-বোনদের গভীর ভরসা রয়েছে। তথ্য ও সংস্কৃতি বিভাগের কাছ থেকেও তাঁদের অনেক কিছু জানার ছিল। কাজ না আটকে কীভাবে সুষ্ঠুভাবে স্টুডিওর চাকা সচল রাখা যায়, তা জানতেই টেকনিশিয়ান দাদারা এসেছিলেন। কিন্তু সেখানে কিছু অনভিপ্রেত সমস্যা তৈরি করা হল।”


রুদ্রনীল আশ্বস্ত করে বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যাশা, সবটা ঠিকঠাক মিটে যাক। যাতে কোনও রকমের অরাজকতা না হয়, স্বৈরাচারী কোনও কিছু না হয়, সেটাই দেখছেন মুখ্যমন্ত্রী। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিল্পজগৎকে ভালোবাসেন এবং তিনি এটাই চান যে সবাই একসঙ্গে আনন্দের সঙ্গে কাজ করুক।" 


'টেকনিশিয়ান ভাই-বোনদের যা সমস্যা হচ্ছিল, তা তারা জানিয়েছেন। সেই তথ্য মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে। তিনি খুব দ্রুত ব্যবস্থা নেবেন', সংযোজন ইন্দ্রনীলের। পাশাপাশি তিনি জানান, ভবিষ্যতে যাতে এমন অশান্তি আর না হয়, তার জন্য পুলিশের সর্বোচ্চ মহলও কড়া নজরদারি শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad