ঘুমন্ত দাদা-বৌদি ও ভাইপোকে কুপিয়ে খুন! নাবালক ভাইয়ের কীর্তিতে চাঞ্চল্য - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, June 22, 2026

ঘুমন্ত দাদা-বৌদি ও ভাইপোকে কুপিয়ে খুন! নাবালক ভাইয়ের কীর্তিতে চাঞ্চল্য


ন্যাশনাল ডেস্ক, ২২ জুন ২০২৬: পারিবারিক বিবাদের জের, একই পরিবারের তিন সদস্যকে নৃশংস খুন। অভিযোগ, পরিবারেরই এক নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে,রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশের গোরখপুরের বাঁশগাঁও থানা এলাকায়। অভিযোগ, ১৬ বছর বয়সী নাবালক ধারালো অস্ত্র দিয়ে তার বড় ভাই, বৌদি এবং তাদের ছোট্ট সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। একসঙ্গে তিন তিনটে খুনের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


জানা গিয়েছে, মৃতদের নাম অমিত গুপ্ত, তাঁর স্ত্রী রঞ্জনা গুপ্ত এবং তাঁদের ৩ বছর বয়সী ছেলে রায়ান গুপ্ত। ঘটনাটি ঘটে রবিবার গভীর রাত প্রায় ৩টার দিকে, যখন তারা তিনজনই একই ঘরে ঘুমিয়ে ছিলেন। অভিযুক্ত ছোট ভাই ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ডঃ কস্তুভ এবং সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (দক্ষিণ) দীনেশ কুমার পুরী-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।


আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন এবং পরিবারের সদস্য ও আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেছেন। দক্ষিণাঞ্চলের পুলিশ সুপার দীনেশ কুমার পুরি জানিয়েছেন যে, প্রাথমিকভাবে ঘটনাটি একটি পারিবারিক বিবাদ বলে মনে হচ্ছে। মৃতের বাবার করা অভিযোগের ভিত্তিতে বাঁশগাঁও থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।


পুলিশ অভিযুক্ত কিশোরকে হেফাজতে নিয়েছে এবং তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে। পুলিশ তিনটি মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার উদ্দেশ্য জানতে  পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে যে, সব দিক বিবেচনায় রেখে তদন্ত চালানো হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। 

No comments:

Post a Comment

Post Top Ad