নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: বিজেপি বিধায়কের মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার ছক। বিভিন্ন জায়গায় টাকা চেয়ে করা হয়েছে মেসেজ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন পূর্ব মেদিনীপুরের পূর্ব পাঁশকুড়ার বিধানসভার বিধায়ক সুব্রত মাইতি। সমাজমাধ্যমে এই নিয়ে সতর্কও করেন তিনি।
তিনি অভিযোগ করেন, বুধবার দুপুর ২ টো নাগাদ তাঁর কাছে বহু পরিচিতদের ফোন আসতে শুরু করে। ফোনে সেই সমস্ত ব্যক্তিরা জানতে চায় হঠাৎ টাকা চাওয়ার কারণ কী? একাধিক জায়গা থেকে তিনি জানতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ গেছে টাকা চাওয়ার আবেদন করে। একাধিক নেতামন্ত্রীর কাছেও একই ম্যাসেজ যায়। হিন্দি ভাষায় ইংরেজি টাইপ করে এই টাকা চাওয়া হচ্ছে। কাউকে তিন হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত টাকা চাওয়ার আবেদন করা হয়। এমনকি তাঁর ব্যবসায়িক কর্মচারীদের থেকেও টাকা চাওয়া হয়। ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে স্ক্যানার পাঠিয়ে টাকার আবেদন করছে কোলাঘাট সহ দূরবর্তী এলাকার একাধিক ব্যক্তিকে এমনটাই অভিযোগ।
এই ঘটনার পরই বুধবার বিকেলে নিমতৌড়িতে জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতি। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগ। সাইবার পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম কুন্দন কুমার, বাড়ি বিহার এলাকায়। তিনি এই ঘটনায় জড়িত বলে অনুমান তদন্তকারীদের।

No comments:
Post a Comment