কলকাতা: ফুটবল বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করেছে আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে। তাঁদের খেলা দেখে অবাক গোটা বিশ্ব। ১২০ মিনিট আর্জেন্টিনাকে পুরো নিঙড়ে নিয়েছে ভোজিনহারা। যতদিন ফুটবল থাকবে, ততদিন কেপ ভার্দের এই দুর্দান্ত লড়াই মনে রাখবে ফুটবল-বিশ্ব। আর ছোট টিম হয়েও কীভাবে আর্জেন্টিনার মতো দলকে নাকানিচোবানি খাওয়ানো যায় তা নিয়েই চর্চা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে। কেপ ভার্দের এই লড়াইয়ে উচ্ছ্বসিত পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও।
তিনি নিজে আর্জেন্টিনার একজন একনিষ্ঠ সমর্থক হলেও, প্রিয় দলের এই পারফরম্যান্সে খুশি নন মন্ত্রী। শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে আর্জেন্টিনার পারফরম্যান্সে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন দিলীপ ঘোষ। মন্ত্রীর জবাব, “আর্জেন্টিনার মত বিশ্বচ্যাম্পিয়ন দল, তাদের অবস্থা এখন তৃণমূলের মতো হয়ে যাচ্ছে। যে তৃণমূলের কথায় গাছের পাতা নড়ত, সূর্য উঠত। সেই তৃণমূল দুই দলে ভাগ হয়ে অফিস দখল করার লড়াই লড়ছে। কী অবস্থা! আর্জেন্টিনা সম্পর্কে আমাদের খুব উচ্চ ধারণা ছিল। বিরাট শক্তিশালী দল। সেটা অজ্ঞাত কুলশীল দেশ এসে তাদের আটকে দিচ্ছে। এটা খুব চিন্তার বিষয়।”
তিনি আরও বলেন, "তবে এটা ঠিক, যে দলটা বিশ্বকাপের মূল পর্বে পৌঁছেছে সে হেলাফেলার নয়। এরকম অনেক দেশ আছে যারা ফুটবলে তারা অনেক এগিয়ে থেকেও খেলার সুযোগ পায় না। নতুন দল আসুক। প্রত্যেকবার বিশ্বকাপে কিছু না কিছু অঘটন হয়। আমি এখনও অঘটনের আশায় আছি।”
তৃণমূল এবং আর্জেন্টিনা দুই দলের রঙই তো নীল সাদা, এক সাংবাদিক মন্তব্যে দিলীপ ঘোষ বলেন, “হ্যাঁ। নীল সাদা রঙ মুছে ফেল, বাবুল দা গান গেয়েছিলেন। এবার লোকে সেই কাজটাই করছে। আমি তো ওনাকেই খুঁজছিলাম যে, নতুন গান লিখেছেন কি না!"
প্রসঙ্গত, সমানে সমানে খেলা চললেও এদিন শেষ হাসি হাসে আর্জেন্টিনাই। এবারে প্রি কোয়ার্টার ফাইনালে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে মেসিরা ম্যাচ জিতলেও ভোজিনহাদের লড়াই ফুটবল বিশ্বে চিরস্মরণীয় হয়ে থাকবে, একথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

No comments:
Post a Comment