'মশা-মাছি ঢুকতে দেব না', তৃণমূলের মদন প্রসঙ্গে দিলীপ ঘোষ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, July 16, 2026

'মশা-মাছি ঢুকতে দেব না', তৃণমূলের মদন প্রসঙ্গে দিলীপ ঘোষ


নদিয়া: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকন হেডকোয়ার্টারে রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। মায়াপুর চন্দ্রদয় মন্দিরে ভগবানের আরতি করলেন। এরপর অংশ নিলেন গোমাতা পুজোয়। নিজ হাতে গো মাতাকে খাওয়ালেন, পা ধোয়ালেন এবং চরণে প্রণাম করলেন। অংশ নিলেন যজ্ঞানুষ্ঠানেও। দিলেন যজ্ঞাহুতি। মন্ত্রী জানান, রাজ্যে পালাবদলের পর ইসকনের মত একটি প্রতিষ্ঠানের রথযাত্রায় অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং খুশি। পাশাপাশি মদন মিত্রকেও কটাক্ষ করতে ছাড়লেন না মন্ত্রী। জানালেন, তৃণমূলের মশা-মাছিদের জন্য বিজেপির দরজা বন্ধ। 


এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "মায়াপুর ইসকন হেডকোয়ার্টার আমাদের প্রেরণার জায়গা। আমি এখানে আগে অনেকবার এসেছি-থেকেছি, এই প্রথমবার স্বপরিবারে এলাম নতুন সরকার হওয়ার পর। যজ্ঞাহুতি হল, গোমাতার পুজো, ভগবানের দর্শন হল। খুব ভালো লাগল।" এরপর রথ টানবেন বলেও জানান দিলীপ ঘোষ। 


এছাড়াও সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে মদন মিত্র ও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, "কোন মিত্র কার সঙ্গে যাবে আমার এ নিয়ে কোনও চিন্তা নেই।" 


এদিন মন্ত্রীর বক্তব্য, 'ওদের কারো পরিবারে আমরা নাক গলাই না। কেননা ওটা ওদের ব্যাপার, এ নিয়ে আমরা চিন্তিত নই।' সরাসরি বিজেপিতে যেতে পারছে না তাই ঋতব্রতর শিবিরে, এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আসতেও পারবেন না। আমরা দরজা বন্ধ করে রেখেছি। মশা-মাছি ঢুকতে দেব না, অনেক ঢুকেছে।"


উল্লেখ্য, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহী ঋতব্রতদের শিবিরে যোগ দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ইডির হাত থেকে বাঁচতেই তাঁর এই যোগদান বলে অভিযোগ কালীঘাট তৃণমূলের। যদিও মদন মিত্রর দাবী, 'ইডি নয়, বেশি ভয় ছিল এবি-কে'।

No comments:

Post a Comment

Post Top Ad