'জম্মু-কাশ্মীরের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকা সিন্ধু জল চুক্তি', কেন্দ্রের সিদ্ধান্ত সমর্থন ওমর আবদুল্লাহর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, July 9, 2026

'জম্মু-কাশ্মীরের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকা সিন্ধু জল চুক্তি', কেন্দ্রের সিদ্ধান্ত সমর্থন ওমর আবদুল্লাহর


ন্যাশনাল ডেস্ক, ০৯ জুলাই ২০২৬: ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে বিস্ফোরক দাবী করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি এই চুক্তিকে রাজ্যের সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন। পাশাপাশি বলেছেন যে, এর ফলে ভারত তার নিজের নদীগুলোর ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। উল্লেখ্য, পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত এই চুক্তিটি স্থগিত করে।


মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বুধবার বলেছেন, সিন্ধু জল চুক্তি কখনই জম্মু-কাশ্মীরের জনগণের স্বার্থে ছিল না। তিনি ভারতের চুক্তি স্থগিত করাকে সমর্থন করেন।

সিন্ধু জল চুক্তি স্থগিতের কারণে পাকিস্তানের যুদ্ধের হুমকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওমর আবদুল্লাহ বলেন, আমাদের পক্ষ থেকে পরিস্থিতি উত্তপ্ত করার মতো কোনও পদক্ষেপ করা হয়নি। তিনি আরও বলেন যে, এটি কখনই রাজ্যের জনগণের সর্বোত্তম স্বার্থে ছিল না।


সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, "সিন্ধু জল চুক্তি কখনই জম্মু-কাশ্মীরের জনগণের সর্বোত্তম স্বার্থে ছিল না। আমরা প্রথম দিন থেকেই সিন্ধু জল চুক্তির বিরোধিতা করেছিলাম। আমরা বলেছি যে জম্মু-কাশ্মীরের সাথে ভারত ও পাকিস্তানের কোনও বড় বিশ্বাসঘাতকতা হলে তা ছিল সিন্ধু জল চুক্তি। আইডব্লিউটি-এর কারণে, আমাদের নদীগুলির উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই,”


ওমর আবদুল্লাহ বলেন, "আমাদের পক্ষ থেকে পরিস্থিতি উত্তপ্ত করার মতো কোনও পদক্ষেপ করা হয়নি।" চুক্তিটি কেবল স্থগিত করা হয়েছে, অপর পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারি না; কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই এর জবাব দিয়েছে।


সম্প্রতি পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে, সিন্ধু নদের জলের জন্য পাকিস্তান যুদ্ধ করতে প্রস্তুত। তিনি বলেন, "সিন্ধু জল চুক্তি নিয়ে কোনও আপোস হবে না। এমনকি ভারতের সঙ্গে যুদ্ধ করতে হলেও আমরা লড়ব।"


পাকিস্তানের শীর্ষ সামরিক নেতৃত্ব সোমবার বলেছে যে, সিন্ধু জল চুক্তি অনুযায়ী দেশের জলের "বৈধ অংশ" নিশ্চিত করতে তারা সব প্রয়োজনীয় পদক্ষেপ করবে। পাকিস্তান সেনাবাহিনীর জারি করা এক বিবৃতি অনুসারে, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭৬তম কোর কমান্ডার্স কনফারেন্সে "এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সরকারের নির্দেশনা এবং পাকিস্তানের জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের জলের অংশ নিশ্চিত করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।"


গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, সিন্ধু জল চুক্তি বাতিলের ভারতীয় সিদ্ধান্তকে পাকিস্তান প্রত্যাখ্যান করে এবং চুক্তিটি "বৈধ, বাধ্যতামূলক ও কার্যকর" রয়েছে। তিনি বলেছিলেন, ‘যে চুক্তিতে এ ধরণের কোনও বিধান নেই, তার অধীনে কোনও পক্ষই একতরফাভাবে তার বাধ্যবাধকতা স্থগিত বা বাতিল করতে পারে না।’


৩রা জুলাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাঁর সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, "সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে আমরা আগেও যা বলেছি, আমি তা-ই পুনর্ব্যক্ত করছি। সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের অবস্থান অটল রয়েছে।" তিনি আরও বলেন যে, সীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তানের অব্যাহত সমর্থনের প্রতিক্রিয়ায় সিন্ধু জল চুক্তিটি বর্তমানে স্থগিত রাখা হয়েছে।


বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিটি ১৯৬০ সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী এবং এর উপনদীগুলোর জলের বণ্টন ও ব্যবহার নিয়ন্ত্রণ করে আসছে।

No comments:

Post a Comment

Post Top Ad