বিনোদন ডেস্ক, ১০ জুলাই ২০২৬: আমাদের জীবনে বাস্তুশাস্ত্র অনেক গুরুত্ব রয়েছে। অনেকেই বাস্তু সংক্রান্ত নানান নিয়ম মেনে চলেন। বাস্তু অনুযায়ী, আমাদের চারপাশের প্রতিটি জড় বস্তুর মধ্যেও এক ধরণের শক্তি লুকিয়ে থাকে। বর্তমান যুগের মডার্ন হোম ডেকর বা গৃহসজ্জার ক্ষেত্রে কাচ বা আয়নার ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বড়সড় জানলা, কাচের দরজা থেকে শুরু করে ঘরের ভোল বদলে দেওয়া সুন্দর ডিজাইনার মিরর, আজকাল আভিজাত্যের অন্যতম অঙ্গ। কিন্তু আপনি কি জানেন, বাস্তুমতে কাচ অত্যন্ত সংবেদনশীল একটি উপাদান? একটু অসাবধান হলেই এটি আপনার জীবনে ইতিবাচক শক্তির বদলে নেতিবাচক এনার্জি বয়ে নিয়ে আসতে পারে। ঘর সাজানোর আনন্দ যাতে মানসিক অশান্তির কারণ না হয়ে দাঁড়ায়, তার জন্য কিছু জরুরি নিয়ম মাথায় রাখা অত্যন্ত আবশ্যক। যেমন -
বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরের উত্তর এবং পূর্ব দিকটিকে কাচ বা আয়না রাখার জন্য সবচেয়ে পবিত্র এবং শুভ বলে মনে করা হয়। এই দুই দিকে আয়না রাখলে তা ঘরে সুখ-সমৃদ্ধি এবং সকারত্মক উর্জা বাড়িয়ে তোলে। উল্টোদিকে, দক্ষিণ এবং পশ্চিম দেওয়ালে বড় কোনও কাচ বা আয়না লাগানো একেবারেই উচিৎ নয়। এতে ঘরের শক্তির ভারসাম্য বিঘ্নিত হতে পারে।
শোওয়ার ঘরে আয়না রাখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিৎ। বিছানায় শুয়ে থাকা অবস্থায় যেন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখা না যায়। মনে করা হয়, এর ফলে মানুষের মনে মানসিক চাপ ও উদ্বেগ বাড়ে এবং ঘুমের ব্যাঘাত ঘটে। আপনার ড্রেসিং টেবিল বা আলমারির কাচ যদি এমন জায়গায় থাকে যেখানে বিছানা দেখা যায়, তবে রাতে ঘুমানোর সময় সেটি কোনও পর্দা বা কাপড় দিয়ে ঢেকে রাখুন।
বাড়িতে কোনও কাচ বা আয়নায় সামান্য ফাটল বা চির ধরলে তা সঙ্গে সঙ্গে বিদায় করুন। বাস্তুমতে ভাঙা কাচ চরম অশুভ লক্ষণ। এটি ঘরে পারিবারিক বিবাদ এবং নেতিবাচকতার জন্ম দেয়। রান্নাঘর বা ঠাকুরঘরেও অতিরিক্ত কাচ বা আয়না ব্যবহার না করাই ভালো। মনে রাখবেন, ঘরের কাচ যেন সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং চকচকে থাকে। ধুলো জমা ঝাপসা আয়না কিন্তু ভাগ্যের উন্নতি রুখে দিতে পারে।
অনেকেরই অভ্যাস থাকে বাড়ির প্রধান প্রবেশদ্বারের ঠিক সামনে একটা বড় আয়না রাখার। বাস্তুবিদদের মতে, এই ভুল ভুলেও করবেন না। প্রধান দরজা দিয়ে ঘরে যে ইতিবাচক শক্তি প্রবেশ করে, তা দরজার সামনের আয়নায় প্রতিফলিত হয়ে আবার বাইরে ফিরে চলে যায়। দরজার পাশে যদি আয়না রাখতেই হয়, তবে তা এমনভাবে রাখুন যাতে দরজার সরাসরি প্রতিচ্ছবি সেখানে না পড়ে।
বি.দ্র: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস ও মান্যতার ওপর ভিত্তি করে। প্রেসকার্ড নিউজ এটি নিশ্চিত করে না।

No comments:
Post a Comment