বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্ৰেফতার বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, August 11, 2026

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্ৰেফতার বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল




স্পোর্টস ডেস্ক, ১১ আগস্ট ২০২৬: বাংলা দল ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলা ক্রিকেটার অভিষেক পোড়েল গ্ৰেফতার। মঙ্গলবার (১১ আগস্ট) হুগলি জেলা থেকে পুলিশ হাতে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ রয়েছে। মগরা থানার পুলিশ মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে। 


এদিন সকালে প্রথমে অভিষেককে আটক করে পুলিশ। বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আনুষ্ঠানিকভাবে তাঁকে গ্রেফতার করা হয়। অভিষেকের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি ও বিএনএস-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিন গ্রেফতারের পর অভিষেক পোড়েলের ডাক্তারি পরীক্ষা করা হয়। এরপর তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। এই মামলায় আগাম জামিনের শুনানিও মঙ্গলবার নির্ধারিত ছিল। এর আগে কলকাতা হাইকোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছিল অভিষেককে গ্রেফতার করার। হুগলি জেলা আদালত অভিষেক পোড়েলকে তিন দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।


হুগলির মগরা থানায় এক মেডিক্যাল পড়ুয়া অভিযোগ দায়ের করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। ওই তরুণী অভিযোগ করেন যে, অভিষেক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। অভিযোগে আরও দাবী করা হয় যে, তাঁদের ব্যক্তিগত মুহূর্তগুলো রেকর্ড করেছিলেন অভিষেক। 


তরুণীর কথায়, দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু অভিযোগ, পরে তিনি অভিষেক পোড়েলের অন্য মহিলাদের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন। এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।


এফআইআর-এ মোট ১৯টি ধারার উল্লেখ রয়েছে। এফআইআর অনুযায়ী, ঘটনাটি ২০২৬ সালের ২ এপ্রিল দিল্লিতে ঘটেছিল। অভিযোগে তরুণী বলেছেন যে অভিষেক তাঁকে বেআইনিভাবে আটকে রেখেছিলেন এবং তাঁকে খাবার পর্যন্ত দেননি। 


এফআইআর-এ আরও দাবী করা হয়েছে যে, তাঁকে ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, যার ফলে তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং তিনি ঠিকমতো হাঁটতে অক্ষম হন। অভিযোগে আরও বলা হয়েছে যে, ফ্লাইট থাকা সত্ত্বেও, আঘাতের কারণে তাঁকে অবিলম্বে চিকিৎসার জন্য যেতে হয়েছিল।


এই মামলায়, কলকাতা হাইকোর্ট গ্রেফতারের আদেশ দেওয়ার পাশাপাশি অভিযোগকারীর ছবি প্রচার বন্ধ করারও নির্দেশ দিয়েছে। আদালত মগরা পুলিশকে অভিষেক পোড়েলের ইলেকট্রনিক ডিভাইসগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার, পুলিশ প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে আনুষ্ঠানিক গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন করে। এরপর তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এবং পরে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।


উল্লেখ্য, অভিযোগ দায়েরের পর বেশ কিছু দিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় ওই তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন, অভিষেককে গ্রেফতার করতে হবে। তার পরেই পুলিশ এই পদক্ষেপ করেছে।


প্রসঙ্গত, অভিষেক পোড়েল দিল্লী ক্যাপিটালসের হয়ে ৩৫টি আইপিএল ম্যাচ খেলে ৭৬৯ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৪৫-এর বেশি। ২০২৬ সালে দিল্লী ক্যাপিটালস তাঁকে ৪ কোটি টাকায় ধরে রাখে। তিনি ২০২৩ সালে ঋষভ পান্তের বদল হিসেবে দিল্লী ক্যাপিটালসে আসেন। ২৩ বছর বয়সী পোড়েল বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। তিনি ৩২টি প্রথম-শ্রেণির ম্যাচে একটি শতকসহ ১৪০৮ রান করেছেন। তিনি ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচে দুটি শতকসহ ৮৩৩ রান করেছেন। তিনি ৬১টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫৯০ রান করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad