থেঁতলানো মাথা-মুখ, গোপনাঙ্গে রড! বাড়িতেই মর্মান্তিক পরিণতি কিশোরীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, August 3, 2026

থেঁতলানো মাথা-মুখ, গোপনাঙ্গে রড! বাড়িতেই মর্মান্তিক পরিণতি কিশোরীর

 


ন্যাশনাল ডেস্ক, ০৩ আগস্ট ২০২৬: কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে চরম উত্তেজনা।‌ বাড়ি ফিরে মেয়ের নির্মম পরিণতি দেখে আঁতকে ওঠেন পরিবারের লোকেরা। এমন অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়, পরিবারের সদস্যরাই শনাক্ত করতে পারছিলেন না। আসামের হাইলাকান্দি জেলায় ঘটেছে এই ঘটনা। বাড়িতে একা পেয়ে ১৫ বছর বয়সী ওই কিশোরীর ওপর পাশবিক অত্যাচার এবং তারপর নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে মেয়ের দেহ এমন অবস্থায় দেখে আঁতকে ওঠেন। 


পরিবারের অভিযোগ, খুনের আগে তাঁদের মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। এই ভয়াবহ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং ক্ষুব্ধ বাসিন্দারা অপরাধীদের গ্রেফতারের দাবীতে জাতীয় মহাসড়ক (এনএইচ-৬) অবরোধ করে বিক্ষোভ দেখান।


জানা গিয়েছে, ঘটনাটি হাইলাকান্দি জেলার কাটলিছেড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ঘটেছে। শনিবার রাত প্রায় ১১টার দিকে ওই কিশোরী পুরো পরিবার কাছের এক আত্মীয়ের বাড়িতে ভোজের অনুষ্ঠানে গিয়েছিল। পুলিশ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন, ভোজের অনুষ্ঠানের সময় এক তুতো ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর সে একাই বাড়ি ফিরে আসে। গভীর রাতে পরিবারটি বাড়ি ফিরে মেঝেতে মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে। তাঁকে চেনাই যাচ্ছিল না। হামলাকারীরা কোনও ভারী বস্তু দিয়ে মেয়েটির মাথা ও মুখ সম্পূর্ণভাবে থেঁতলে দিয়েছিল। শুধু তাই নয়, নৃশংসতার সব সীমা ছাড়িয়ে তার গোপনাঙ্গে একটি লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়।


এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। রবিবার সকালে শত শত গ্রামবাসী এনএইচ-৬ অবরোধ করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা দাবী করেন, অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করে ফাঁসি দেওয়া হোক।


সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) অমিতাভ সিনহা জানিয়েছেন যে, পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসএসপি অমিতাভ সিনহা বলেন, পরিবারটি খুনের আগে যৌন নিপীড়নের (ধর্ষণের) অভিযোগ করেছে, কিন্তু ডাক্তারি পরীক্ষার ফলাফল ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।


এসপি আরও বলেন, "পরিবারের অভিযোগ, মেয়েটি যৌন নিপীড়নের শিকার হয়েছিল, কিন্তু কোনও সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। মামলাটি সব দিক থেকে তদন্ত করা হচ্ছে এবং পাঁচজন সন্দেহভাজনকে আটক করে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"


পুলিশ জানিয়েছে, ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং অভিযুক্তদের ধরতে ক্রমাগত অভিযান চালানো হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad