চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি, শর্ত বেঁধে দিল সুপ্রিম কোর্ট - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, August 10, 2026

চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি, শর্ত বেঁধে দিল সুপ্রিম কোর্ট

 


কলকাতা: সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিল শীর্ষ আদালত।তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। ৩ সপ্তাহের জন্য বিদেশে যেতে পারবেন তিনি। চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই মামলার শুনানিতে অভিষেককে শর্তসাপেক্ষে বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের। 


শীর্ষ আদালতের তরফে বলা হয়, দরকারে দেশের অন্য কোথাও গিয়েও চিকিৎসা করাতে পারেন অভিষেক। তার আগে অবশ্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালে গিয়েই চেক-আপ করাতে হবে তাঁকে। আর তিন সপ্তাহের জন্য বিদেশ যেতে পারবেন তিনি।


এদিন শুনানিকালে রাজ্যের তরফে আদালতে বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। তাই তাঁরা আশঙ্কা করছেন, একবার বিদেশ চলে গেলে তিনি আর দেশে নাও ফিরতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজনে, আগে দেশেই তাঁর পরীক্ষা-নিরীক্ষা করা হোক। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে শীর্ষ আদালত তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিন।


অপরদিকে অভিষেকের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল এর আগে পনেরো বার চিকিৎসা করিয়েছেন, ফিরেও এসেছেন। কলকাতায় তাঁর স্ত্রী, সন্তান আছে, তিনি একজন সাংসদ, তিনি একটি দলের সাধারণ সম্পাদক, তিনি পালিয়ে যাবেন, পুলিশ এ ধরণের আশঙ্কা কেন করছে? উভয় পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশযাত্রার অনুমতি দেন। সেইসঙ্গে বেঁধে দেওয়া হয় কিছু শর্ত। 


অভিষেককে তিন সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। এছাড়াও বিদেশে যাওয়ার দু'দিন আগে তাঁকে পুলিশের কাছে জানিয়ে যেতে হবে, তিনি কখন যাবেন, কখন ফিরবেন, বিমানের বিস্তারিত, কোন হাসপাতালে তাঁর চিকিৎসা হবে ইত্যাদি ইত্যাদি। এছাড়াও বিদেশে তিনি কোন ঠিকানায় থাকবেন সেটাও পুলিশকে জানাতে হবে।


উল্লেখ্য, গত সপ্তাহেই কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল অভিষেকের বিদেশ যাত্রার আবেদন।  হাইকোর্ট সেই সময়ে নির্দেশ দিয়েছিল যে, সাংসদ যেন এসএসকেএম হাসপাতালেই তাঁর চোখের চিকিৎসা করান। এমনকি, রাজ্যস্তরের সেরা বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে  এসএসকেএম কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসা-সংক্রান্ত যাবতীয় পুরোনো নথিও ওই হাসপাতালে জমা দেওয়ার পরামর্শ দিয়েছিল হাইকোর্ট। সেইসঙ্গে মামলাও খারিজ করে দেয় উচ্চ আদালত। 


এরপরেই হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেই মামলার শুনানি শেষেই বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। শর্তসাপেক্ষে হলেও বিদেশ যাত্রার অনুমতি পেলেন তিনি। এতে করে অভিষেকের বিদেশ যাত্রার ক্ষেত্রে আর কোনও আইনি জটিলতা থাকছে না।





No comments:

Post a Comment

Post Top Ad