রিসোর্টে মধুচক্রের আসর! পুলিশের জালে ৯ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, August 31, 2026

রিসোর্টে মধুচক্রের আসর! পুলিশের জালে ৯


নিজস্ব সংবাদদাতা, ৩১ আগস্ট ২০২৬: বেসরকারি রিসোর্টের মধুচক্রের আসর। পুলিশের জালে ৩ মহিলা-সহ ৯ জন। ঘটনাটি জলপাইগুড়ি জেলার অন্তর্গত লাটাগুড়ির এক রিপোর্টের। গোপন সূত্রে খবর পেয়ে ক্রান্তি ব্লকের লাটাগুড়িতে একটি বেসরকারি রিসোর্টে অভিযান চালায় পুলিশ। মধুচক্রের আসর থেকে ৯ জনকে পাকড়াও করে মাল থানার পুলিশ। ধৃতদের মধ্যে ৩ মহিলা, ৫ যুবক ও একজন রিসোর্টের কর্মী। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রিসোর্টে দীর্ঘদিন ধরেই অবৈধ দেহব্যবসা চালানোর অভিযোগ উঠছিল। অভিযোগ পাওয়ার পর থেকেই রিসোর্টটির ওপর নজরদারি শুরু করে পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সেখানে অভিযান চালায় মাল থানার পুলিশ। মাল থানার আইসি পালজার ভুটিয়ার নেতৃত্বে ক্রান্তি আউটপোস্টের পুলিশকর্মী ও ডুয়ার্স এক্সপ্রেসের সদস্যদের সঙ্গে নিয়ে রিসোর্টে অভিযান চালানো হয়। 


পুলিশের দাবী, অভিযানের সময় কথিত মধুচক্রের আসর থেকে সকলকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের সোমবার জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে পেশ করা হবে।


মালবাজার থানার আইসি পলজার ভুটিয়া জানান, লাটাগুড়িতে কোনওভাবেই রিসোর্টে অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না। আমরা বেশ কয়েকজনকে ধরেছি। আর কোন কোন রিসোর্টে এমন অবৈধ কার্যকলাপ চলে, তার খোঁজ চালানো হচ্ছে।


এই অভিযানের নেতৃত্বে ছিলেন মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকার, মালবাজার থানার আইসি পলজার ভুটিয়া এবং ক্রান্তি ফাঁড়ির ওসি তেনজিং ভুটিয়া । লাটাগুড়ির নেওড়া মোড় পেরিয়ে সরস্বতী বনবস্তি লাগোয়া একটি রিসর্টে অভিযান চালানোর সময় তিন গৃহবধূ এবং পাঁচ যুবককে আপত্তিকর অবস্থায় দেখতে পায় পুলিশ। এই ঘটনায় রিসোর্টের এক কর্মীকেও গ্রেফতার করা হয়।


প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রিসোর্ট থেকে ধৃত তিন মহিলা শিলিগুড়িতে থাকতেন। তাঁদের মধ্যে একজনের বাড়ি হরিয়ানা এবং অন্যজনের উত্তর দিনাজপুরে বলে জানা গিয়েছে। কয়েক বছর তাঁরা শিলিগুড়িতে বসবাস করছিলেন। অন্যদিকে, গ্রেফতার হওয়া পাঁচ যুবক অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযোগ, এক যুবকের মাধ্যমে মধুচক্র চলত। অভিযানের খবর পেয়েই সে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


সূত্র মারফত খবর পেয়ে রবিবার রাতে লাটাগুড়ির একটি রিসোর্টে অভিযান চালায় পুলিশ। যদিও পর্যটন কেন্দ্র লাটাগুড়ির রিসর্টে মধুচক্রের অভিযোগ এই প্রথম নয়। তবে, এবার হাতেনাতে ধরা পড়েছে অভিযুক্তরা। 



পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিভিন্ন রিসোর্টে অবৈধ দেহব্যবসার মতো বেআইনি কার্যকলাপ রুখতে আগামী দিনেও লাগাতার অভিযান চালানো হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad