প্লাস্টিক দূষণ‌ রোধে যুগান্তকারী আবিষ্কার, তাক লাগালেন ১৮-র তরুণী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, September 16, 2026

প্লাস্টিক দূষণ‌ রোধে যুগান্তকারী আবিষ্কার, তাক লাগালেন ১৮-র তরুণী


প্রদীপ ভট্টাচার্য, কলকাতা: প্লাস্টিক দূষণ আজ আমাদের পৃথিবীর অন্যতম প্রধান সংকট। বিশ্বজুড়ে যখন এই দূষণ রোধে নানা ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে, ঠিক তখনই এই সমস্যার স্থায়ী সমাধানে এক দারুণ উদ্ভাবন সামনে এনে তাক লাগিয়ে দিয়েছেন আয়ারল্যান্ডের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আর্যা সতীশ। উদ্ভিদভিত্তিক ও পুরোপুরি জৈব বিশ্লেষযোগ্য একধরনের বিশেষ প্লাস্টিক আবিষ্কার করে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।


তাঁর এই উদ্ভাবনী প্লাস্টিকটির নাম দেওয়া হয়েছে ‘ইকো পার্জ’। প্রচলিত বায়োডিগ্রেডেবল যে প্লাস্টিক তা সাধারণত একটি নির্দিষ্ট সময়ে প্রাকৃতিকভাবে মাটিতে মিশে যায়, তবে আয়রার এই প্লাস্টিকটি এক ধাপ এগিয়ে থেকে কাজ করে। এটি যখন মাটি বা জলে ভেঙে যায়, তখন এমন কিছু বিশেষ এনজাইম বা অনুঘটক মুক্ত করে যা পরিবেশের আগে থেকেই জমে থাকা ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকগুলোকে ভেঙে ফেলতে সহায়তা করে। অর্থাৎ, এটি কেবল ভবিষ্যৎ দূষণ রোধই করে না বরং পরিবেশকে পরিষ্কার করতেও সক্রিয় ও কার্যকরী ভূমিকা রাখে।


তাঁর এই যুগান্তকারী ধারণার স্বীকৃতিস্বরূপ তিনি বিশ্বখ্যাত ‘দ্য আর্থ প্রাইজ’ প্রতিযোগিতার ইউরোপীয় বিভাগে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। এবং এই সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১২ হাজার ৫০০ মার্কিন ডলার।


পরিবেশবিদদের মতে, তরুণ প্রজন্মের এমন উদ্ভাবনী মানসিকতা ও প্রযুক্তিগত ভাবনা প্রমাণ করে যে, সদিচ্ছা ও সঠিক উদ্যোগ থাকলে আধুনিক যুগের যেকোনও কঠিন সংকটের সমাধান সম্ভব। আর্যার এই সাফল্য বিশ্বজুড়ে তরুণ গবেষকদের নতুন কিছু করার অনুপ্রেরণা জোগাবে।

No comments:

Post a Comment

Post Top Ad