শিক্ষার মান উন্নয়নে প্রতি জেলায় 'সিএম শ্রী ইনস্টিটিউট', শিক্ষক দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, September 5, 2026

শিক্ষার মান উন্নয়নে প্রতি জেলায় 'সিএম শ্রী ইনস্টিটিউট', শিক্ষক দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর


কলকাতা: রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে চাঙা করতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাতীয় শিক্ষা নীতির আওতায় ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে। এবার শিক্ষার মান বাড়াতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল স্কুলের মতোই প্রতিটি জেলায় আপাতত দুটি করে শিক্ষাক্ষেত্র তৈরি হবে। সেগুলির নাম দেওয়া হয়েছে 'সিএম শ্রী ইনস্টিটিউট'। শিক্ষক দিবসের দিনেই এই ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, উত্তরবঙ্গে ও পশ্চিমাঞ্চলে সেন্টার ইন এক্সলেন্স ইন স্পোর্টস সেন্টার গড়ে তোলার ঘোষণায় দেন তিনি এদিন। 


শনিবার নিউটাউনের কনভেশন সেন্টারে বিদ্যাসাগর শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই মুখ্যমন্ত্রীর ঘোষণা বিজেপি সরকারের আমলে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে 'সিএম শ্রী' অর্থাৎ 'মুখ্যমন্ত্রী শ্রী' ইনস্টিটিউট তৈরি হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রী শ্রী তৈরি হবে। জহর নবোদয় বিধ্যালয়ের মতো এগুলিয়ে ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এগুলোকে একটি মডেল স্কুলেও পরিণত করা হবে।” তিনি আরও বলেন, "সেরা মানের শিক্ষক, আধুনিক ডিজিটাল ল্যাব, স্মার্ট বোর্ড ইত্যাদি থাকবে। সেন্ট্রাল স্কুলের মতোই প্রতিটি জেলায় আপাতত দুটি করে তৈরি করব।”


এর সঙ্গে উত্তরবঙ্গে ও পশ্চিমাঞ্চলে সেন্টার অফ এক্সেলেন্সি স্পোর্টস নামে দু'টি প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা করেন তিনি। এখানেও এসএসসি-র মাধ্যমে নিয়োগ করা হবে। শুভেন্দুর কথায়, 'প্রচুর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ থেকে ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সফল হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।' পাশাপাশি এদিন সিলেবাস বদলের ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও রাজ্যের শিক্ষার বিকাশে আগামী দিনে এই পদক্ষেপ আরও করা হবে এব উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপও থাকবে বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী। 


শিক্ষক দিবস উপলক্ষ্যে এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে একাধিক দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের প্রাক্তন তৃণমূল সরকারকে খোঁচা দিয়েছেন শুভেন্দু। সেইসঙ্গে আরও একবার মনে করিয়ে দিয়েছেন যে, তৃণমূল আমলে রাজ্যের শিক্ষা পরিকাঠামো কীভাবে ভেঙে পড়েছে। মনে করিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের শিক্ষার মান দেশের অন্যান্য রাজ্যগুলির তালিকায় শেষের দিকে।

No comments:

Post a Comment

Post Top Ad