কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, প্রবল আতঙ্ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, September 4, 2026

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, প্রবল আতঙ্ক


কলকাতা: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। ঘটনায় প্রবল আতঙ্কে স্থানীয়রা, শুরু উদ্ধারকাজ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কলকাতার শ্যামপুর থানা এলাকায় রাজা নবকৃষ্ণ স্ট্রিটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল। চলছে উদ্ধারকাজ। ভেঙে পড়া বাড়ি থেকে দু'জনকে উদ্ধার করা হয়েছে। তবে, তাঁদের আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। রাস্তায় পড়ে থাকা ধংস্বস্তূপের তলায় কেউ আটকে আছেন কি না, তা জানতে নিয়ে আসা হয় পুলিশ কুকুর।


বাড়িটি বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল অনেক দিন আগেই। বাড়িতে বিপজ্জনক বোর্ডও টাঙিয়ে দিয়ে গিয়েছিল কলকাতা কর্পোরেশন। তা সত্ত্বেও বাড়িতে থাকতেন কয়েকজন। শুক্রবার দুপুরে বাড়িটি আচমকাই ভেঙে পড়ে। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উদ্ধারকাজ শুরু হয়েছে। পৌঁছেছে কলকাতা কর্পোরেশনের টিমও। ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।


পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ৩টে নাগাদ। ঘটনাস্থলে কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন ও ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম গিয়ে উপস্থিত হয়েছে। একই সঙ্গে উপস্থিত হয়েছে দমকল বাহিনী। উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে আহত বা কেউ মারা গেছে কিনা এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে। জায়গাটিকে পুরো ঘিরে রেখেছে কলকাতা পুলিশ।


গত কয়েকদিনের বৃষ্টিতে কলকাতায় বেশ কিছু বাড়ি ভেঙে পড়ার কারণে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের। বিপজ্জনক বাড়িগুলিতে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে বোর্ড ঝুলিয়ে দেওয়ার পরেও সেই বাড়িগুলির ঠিক ভাবে মেরামত না হওয়া এবং সেখানেই বসবাস করা, বিপদ ডেকে আনছে। আর শুক্রবারের এই ঘটনাও রীতিমতো আতঙ্ক ধরিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad