সহজে ঋণ দিয়ে কর্মসংস্থানের তৈরির সুযোগ দিতে রাজ্য জুড়ে ডিজি লোনস-এর উদ্যোগ শুরু - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, September 27, 2026

সহজে ঋণ দিয়ে কর্মসংস্থানের তৈরির সুযোগ দিতে রাজ্য জুড়ে ডিজি লোনস-এর উদ্যোগ শুরু


নিজস্ব সংবাদদাতা, বারাসত, ২৭ সেপ্টেম্বর: আপনি কি নতুন কোনও ব্যবসা করতে চান? কিন্তু কিছুতেই পর্যাপ্ত টাকা জোগার করতে পারছেন না? বা আপনার হাত কি একেবারেই ফাঁকা? এইসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আর চিন্তা নেই। এই সকল সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে ডিজি-লোনস।‌ উত্তর ২৪ পরগনার বারাসতে এর প্রথম শাখার পথচলা শুরু হল রবিবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর। আর শুধু ঋণ সংক্রান্ত বিষয় নয়, কর্মসংস্থানেরও সুযোগ হবে এর মাধ্যমে। এমনই দাবী সংস্থাটির তরফে। 


বঙ্গে ব্যবসা সম্প্রসারণের পথে ডিজি-লোনসের এক নতুন পদক্ষেপ। সংস্থার প্রথম শাখার উদ্বোধন হল বারাসতে। আগামী দিনে বাংলার বিভিন্ন জেলায় মোট ৬০টি শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এই সম্প্রসারণের মাধ্যমে প্রায় ৫০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি ৫ হাজারের বেশি প্রতিনিধি ও ব্যবসায়িক সহযোগীকে সংস্থার সঙ্গে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।


বারাসতের লক্ষ্মীনারায়ণ কলোনি, কলোনি মোড়, সুভাষ ময়দানের কাছে নবপল্লিতে চালু হয়েছে ডিজি-লোনসের নতুন শাখা। সংস্থার বক্তব্য, এই শাখার মাধ্যমে বারাসত ও সংলগ্ন এলাকার ব্যবসায়ী, দোকানদার, উৎপাদক, পরিবেশক, পাইকারি বিক্রেতা, চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষের কাছে বিভিন্ন ধরনের ঋণ ও আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়া হবে।


শুধু ঋণ পরিষেবা নয়, স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করাই হল এই সংস্থার অন্যতম লক্ষ্য। শাখা পরিচালনা, গ্রাহক সম্পর্ক, ব্যবসা উন্নয়ন, বিক্রয় এবং সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয়-সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। 


আর সাধারণ মানুষের কাছে বিভিন্ন ঋণ ও আর্থিক পরিষেবা সম্পর্কে তথ্য খুব সহজে পৌঁছে দিতে আগামী ৫, ৬ ও ৭ অক্টোবর বারাসতে আয়োজন করা হচ্ছে তিন দিনের ঋণ মেলা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুভাঙ্গন ভবন, ব্যারাকপুর– বারাসত সড়কের কালীমন্দির, হেলাবটতলার কাছে এই মেলা চলবে।


এই মেলার অন্যতম আকর্ষণ হল, এখানে একই ছাদের নিচে ২০টির বেশি ব্যাঙ্ক ও ঋণপ্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতি। ফলত আগ্রহী গ্রাহকেরা বিভিন্ন ঋণের যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে সরাসরি সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন।


ডিজি-লোনসের মাধ্যমে শিক্ষাঋণ, শিক্ষার খরচ মেটানোর ঋণ, ব্যবসায়িক ঋণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ, দোকানদারদের ঋণ, গৃহঋণ, সম্পত্তির বিনিময়ে ঋণ, ব্যক্তিগত ঋণ, গাড়ির ঋণ, কৃষিঋণ, সরবরাহ-শৃঙ্খল অর্থায়ন এবং ব্যবসার চলতি মূলধনের জন্য অর্থায়ন-সহ বিভিন্ন ধরনের ঋণ পরিষেবার ব্যবস্থা রয়েছে বলে সংস্থাটির তরফে জানানো হয়েছে। এর পাশাপাশি থাকছে জীবনবিমা, স্বাস্থ্যবিমা ও সাধারণ বিমা-সহ বিভিন্ন আর্থিক পরিষেবার ব্যবস্থাও।


ডিজি-লোনসের পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল প্রযুক্তিনির্ভর সমন্বিত ব্যবস্থা। বিভিন্ন ব্যাঙ্ক ও ঋণপ্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিষেবা এবং অন্যান্য আর্থিক সুবিধার সঙ্গে গ্রাহক ও ব্যবসায়িক সহযোগীদের একটি মিলিত ব্যবস্থার মাধ্যমে যুক্ত করার লক্ষ্যেই এই প্রযুক্তিগত পরিকাঠামো তৈরি করা হয়েছে। সংস্থার মতে, এর ফলে ঋণের আবেদন, ঋণ পাওয়ার যোগ্যতা যাচাই এবং আবেদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ আরও সহজে পরিচালনা করার সুযোগ তৈরি হবে।


ডিজি-লোনস-এর তরফে জানানো হয়েছে, বারাসতে প্রথম শাখা চালুর মাধ্যমে পশ্চিমবঙ্গে তাদের সম্প্রসারণের যাত্রা শুরু হল। আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় শাখা ও সহযোগী নেটওয়ার্ক বাড়িয়ে আরও বেশি মানুষের কাছে ঋণ ও আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়াই হবে তাদের লক্ষ্য। সংস্থাটির তরফে দেওয়া যোগাযোগ নং: ৮৫৯৭৩৮৩৫৮২ এবং 

ওয়েবসাইট: ডব্লিউডব্লিউডব্লিউ.ডিজি-লোন.কম


সংস্থাটির তরফে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলা হয়, "আজ ডিজি-লোনস-এর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। পশ্চিমবঙ্গে আমাদের প্রথম শাখা চালু হল বারাসতে। এরপর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ৬০টি শাখা খোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি, আমাদের লক্ষ্য ৫,০০০-এরও বেশি প্রতিনিধি এবং ব্যবসায়িক অংশীদারদের আমাদের নেটওয়ার্কের সাথে যুক্ত করা। আমাদের প্রধান উদ্দেশ্য হল সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের বিভিন্ন ঋণ এবং আর্থিক সমাধানে সহজলভ্যতা নিশ্চিত করা। এই লক্ষ্যেই ৫, ৬ এবং ৭ই অক্টোবর তিন দিনব্যাপী একটি ঋণমেলার আয়োজন করা হচ্ছে, যেখানে ২০টিরও বেশি ব্যাঙ্ক এবং এনবিএফসি উপস্থিত থাকবে।"

No comments:

Post a Comment

Post Top Ad