দাঁড়িয়ে থাকা লরিতে গাড়ির ধাক্কা, মৃত ৮ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, September 5, 2026

দাঁড়িয়ে থাকা লরিতে গাড়ির ধাক্কা, মৃত ৮


ত্রিশূর: ভয়াবহ দুর্ঘটনা কেরালার ত্রিশূর জেলায়। এতে আটজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার রাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে ধাক্কা খায় অন্য একটি গাড়ি। এতে করে গাড়িতে থাকা আটজনই মারা যান। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মৃতদেহগুলো উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত সকলেই প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর ছাত্র ছিলেন। পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে।


পুলিশ শনিবার জানিয়েছে যে, মধ্য কেরালার ত্রিশূর জেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সকলেই প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর ছাত্র ছিলেন। পুলিশের মতে, দুর্ঘটনাটি শুক্রবার রাত প্রায় ১১:৪০ মিনিটে ঘটে। কাইপামঙ্গলমের কাছে পানাম্বিক্কুন্নুতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে গাড়িটি ধাক্কা খায়। গাড়িতে থাকা আটজনেরই মৃত্যু হয়।


স্থানীয়রা, দমকল ও উদ্ধারকারী দল এবং পুলিশ একটি উদ্ধার অভিযান চালিয়ে গাড়ি থেকে তরুণদের বের করে আনে। পুলিশ জানিয়েছে, তাদের মরদেহ ত্রিশূর মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি তামিলনাড়ুর রেজিস্ট্রেশন ছিল। পুলিশ জানিয়েছে, নিহতরা তামিলনাড়ুর ছাত্র বলেই মনে করা হচ্ছে। জানা গেছে, গাড়িটি গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। মৃতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


কিছুদিন আগে মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় একই ধরণের একটি ঘটনা ঘটে। গোহাদ চৌরাহা থানা এলাকার ছিমকা গ্রামের কাছে একটি ট্রাক শ্রমিকবাহী একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে আটজন নিহত এবং ২২ জন আহত হন। প্রতিবেদন অনুসারে, শ্রমিকরা ধান রোপণ করে ফেরার পথে জাতীয় সড়ক ৭১৯-এ এই দুর্ঘটনা ঘটে। পাঁচজন ঘটনাস্থলেই মারা যান, এবং বাকি তিনজন হাসপাতালে যাওয়ার পথে মারা যান।

No comments:

Post a Comment

Post Top Ad