বিয়ে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ২২ জনের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, September 6, 2026

বিয়ে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ২২ জনের


ওয়ার্ল্ড ডেস্ক, ০৬ সেপ্টেম্বর ২০২৬: বিয়ে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।‌ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় ঘটেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এই আগুনে। লিংওয়ালার মেয়র জানিয়েছেন, গত শুক্রবার রাতে একটি ভবনে আগুন লাগে আর শনিবার সকাল পর্যন্ত তা জ্বলতে থাকে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। আনন্দ-অনুষ্ঠানের মুহূর্ত নিমেষেই বদলে যায় শোকে। 


এই ভবনটি কিনশাসার উত্তরাঞ্চলের লিংওয়ালায় অবস্থিত। সংকীর্ণ করিডোরগুলোর কারণে আগুন থেকে পালানোর চেষ্টা কঠিন হয়ে পড়েছিল। অনেকেই পালাতে পারেননি এবং পুড়ে মারা যান।


বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অন্যরাও আগুনে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করেন। ভবনটি থেকে উদ্ধার হওয়া অনেককে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল; কেউ কেউ বেঁচে গেলেও অন্যরা মারা যান। বিয়ের কারণে যেখানে আনন্দ ও উল্লাসের পরিবেশ ছিল, সেখানে এখন শোকের ছায়া।


লিঙ্গওয়ালার মেয়র নরবার্ট মুশিঙ্গা কঙ্গোলিজ প্রেস এজেন্সিকে জানিয়েছেন যে মৃতের সংখ্যা ২২-এ পৌঁছেছে। তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা হয়নি। কঙ্গোর উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকুইমিন শাবানির মতে, এটি একটি মর্মান্তিক ঘটনা। তিনি শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনও করেন।


উল্লেখ্য, কিনশাসা-র মতো ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ড একটি সাধারণ ঘটনা। স্থানীয় সংবাদমাধ্যমের মতে, শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ড একটি সাধারণ ঘটনা। এ বছরও এমন বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad