অন্নপূর্ণা দিবসে মহিলাদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, September 17, 2026

অন্নপূর্ণা দিবসে মহিলাদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর


কলকাতা: আজ, ১৭ সেপ্টেম্বর দেশ জুড়ে ধূমধাম করে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলায় উদযাপিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। এই উপলক্ষে সল্টলেকে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। সেখানে ভার্চুয়ালি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মহিলাদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, "আমাদের মূল মন্ত্র কথা কম কাজ বেশি। আমরা জানি জরুরি খরচ নিয়ে চিন্তা না থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। আর অন্নপূর্ণা ভাণ্ডার সেই আত্মবিশ্বাস জোগাচ্ছে।” পাশাপাশি মহিলাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। 


বিধানসভা নির্বাচনের আগে অনেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল কাটমানি প্রসঙ্গ। তৃণমূলকে চরম আক্রমণ করতেন তিনি। এদিনও তাঁর মুখে শোনা গেল সেই কাটমানির কথা। তবে বাংলায় যে আসলেই পরিবর্তন হয়েছে তা তিনি বুঝিয়ে দিলেন। মোদী বলেন, "বাংলায় আর কাটমানি লাগে না।”


এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, "দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে আজ অন্নপূর্ণা ভাণ্ডারের চতুর্থ কিস্তির টাকা ঢুকেছে। এটা কোনও মায়ের জন্য বাচ্চার পড়ার খরচ। কোনও বোনের জন্য ওষুধ বা পরিবারের অন্যান্য দরকারি জিনিসের খরচ। আসলে জরুরি বিষয়গুলো নিয়ে ভাবতে না হলে আত্মবিশ্বাস আসে। ফলে অন্নপূর্ণা ভাণ্ডার আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মা-বোনেদের শক্তিশালী করে তুলছে।” তিনি আরও বলেন, "আমাদের মন্ত্র, কথা কম কাজ বেশি। এই ভাবনা থেকেই অন্নপূর্ণা যোজনা শুরু করা। কোটি কোটি মানুষ আজ উপকৃত।”


উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি কথা দিয়েছিল, বাংলায় তাঁরা ক্ষমতায় এলে মহিলারা প্রতিমাসে পাবেন ৩ হাজার টাকা। সেই কথা তাঁরা রেখেছে। জুন মাসেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে ৩ হাজার টাকা। আজ অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে উদযাপন করা হচ্ছে অন্নপূর্ণা দিবস। বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের একাধিক মন্ত্রী। সেখানেই ভারচুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডার মহিলাদের শক্তি হয়ে উঠেছে সেই কথাই তিনি এদিন তুলে ধরেন।

No comments:

Post a Comment

Post Top Ad