রেসিপি: কুচো নিমকি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, September 2, 2026

রেসিপি: কুচো নিমকি


বিনোদন ডেস্ক, ০২ সেপ্টেম্বর ২০২৬: চায়ের সঙ্গে খাস্তা কুচো নিমকি অনেকেরই পছন্দের। তবে সবসময় বাজার থেকে কিনে আনা সম্ভব হয় না। তাই হঠাৎ ইচ্ছে করলেও খাবার উপায় থাকে না। কিন্তু এবার থেকে ইচ্ছে অপূর্ণ রাখার প্রয়োজন নেই। আপনি চাইলে সহজেই বাড়িতে বসে বানিয়ে নিতে পারেন এই কুচো নিমকি। আসুন জেনে নিই এর রেসিপি। 


উপকরণ :

ময়দা - ২ কাপ

সাদা তেল- ২ টেবিল চামচ (ময়ান)

কালোজিরে ১ চা চামচ

লবণ- স্বাদমতো

জল - পরিমাণমতো

ভাজার জন্য সাদা তেল


তৈরির পদ্ধতি :

একটি পাত্রে ময়দা, লবণ ও কালোজিরে মিশিয়ে নিন।

এরপর এর মধ্যে দিন সাদা তেল। ভালো করে সবকিছু মিশিয়ে নিন। তারপর অল্প অল্প করে জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করুন এবং এটি ঢেকে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন।


নির্দিষ্ট সময় পর ডো থেকে লেচি কেটে কেটে লুচির মতো বেলে নিন। এরপর ছুরি বা পিজ্জা কাটার দিয়ে নিমকি আকারে কেটে নিন।


এবারে কড়াইয়ে সাদা তেল গরম করুন এবং মধ্যম আঁচে সোনালি, মুচমুচে হওয়া পর্যন্ত নিমকিগুলো ভেজে তুলে নিন একটি ছড়ানো পাত্রে। ব্যস, এরপর এগুলো ঠাণ্ডা হলেই বায়ুরোধী পাত্রে ভরে সংরক্ষণ করুন আর যখন ইচ্ছে চায়ের সঙ্গে উপভোগ করুন।

No comments:

Post a Comment

Post Top Ad