পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনেই বচসা! জমি বিবাদে শরিককে মারধরের নালিশ রেখা পাত্রের বিরুদ্ধে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, September 8, 2026

পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনেই বচসা! জমি বিবাদে শরিককে মারধরের নালিশ রেখা পাত্রের বিরুদ্ধে

 


নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: জমি বিবাদকে কেন্দ্র করে চরম উত্তেজনা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই শরিকদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে। এমনকি তাঁকে আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। আর একজন বিধায়কের এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি প্রেসকার্ড নিউজ।


উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি দু'নম্বর ব্লকের সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের বউ ঠাকুরন গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সেখানে রেখা পত্রের বাপের বাড়ি। এখানে প্রায় ৯ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে শরিক কালিপদ নস্কর, তাঁর ছেলে সুভাষ নস্করের বচস-গণ্ডগোল। এমনকি জমি রেকর্ড নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল দু'পক্ষের। ২০১৪ সালে রেখা পাত্র তাঁর বাবা দিলেন পাত্র এই জমি রেকর্ড করতে গেলে শরিকের সঙ্গে গণ্ডগোলের শুরু। সেখান থেকে প্রথমে পুলিশের কাছে অভিযোগ পাল্টা অভিযোগ এবং পরবর্তীতে এই জল গড়ায় কলকাতা হাইকোর্টে। 


দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আদালত নির্দেশ দেয় শরিক সুভাষ নস্কর ৯ বিঘা চাষের জমির অধিকার পান বলে পরিবারের দাবী। অভিযোগ, আদালতের নির্দেশে সোমবার পুলিশের উপস্থিতিতে সুভাষ নস্কর জমিতে চাষ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় সেখানে পৌঁছন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র এবং তাঁর অনুগামীরা। দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ।এমনকি অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি নবনির্বাচিত বিধায়ক রেখা পাত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন।


ঘটনার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতেও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি দেখা যাচ্ছে বলে দাবী করা হয়েছে। ওই ঘটনায় রেখা পাত্রও হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা লোকজনকে অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যাচ্ছে।


বিধায়ক নিজেই এমন ঘটনায় জড়িয়ে পড়েছেন-এই অভিযোগ সামনে আসায় স্থানীয় রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। সন্দেশখালির আন্দোলনের মুখ হিসেবে পরিচিত রেখা পাত্রের বিরুদ্ধে এবার জমি বিবাদকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ নতুন করে বিতর্ক তৈরি করেছে। এদিকে রেখা পাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তাঁর মোবাইল ফোন প্রথমে পরিষেবা সীমার বাইরে এবং তারপর সুইচ অফ বলে।

No comments:

Post a Comment

Post Top Ad