নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: একসময় কংগ্রেসকে নিয়ে তৃণমূল কংগ্রেস খিল্লি করত, মজা করত, এখন কংগ্রেস করছে। আসলে দুটো সাইনবোর্ড হয়ে যাওয়া দল কে কার কাঁধে চাপবেন তা নিয়ে লড়াই চলছে। মধ্যমগ্রামে খুঁটি পুজোতে এসে বললেন সুকান্ত মজুমদার।
কালিপুজোর খুঁটি পুজোয় শনিবার উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের খুঁটি পুজো বঙ্গে সর্ব বৃহৎ হতে চলেছে বলে দাবী উদ্যোক্তাদের। সকাল থেলে রাত পর্যন্ত নানান অনুষ্ঠান রয়েছে, যার শুভ সূচনা করলেন মন্ত্রী সুকান্ত মজুমদার। ফিতে কেটে,প্রদীপ প্রজ্জ্বলোনের মধ্য দিয়ে ইয়ং রিক্রিয়েশন ক্লাবের ৩৯ তম কালিপুজো খুঁটি পুজো উদ্বোধন হল এদিন।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকল রাজনৈতিক প্রশ্নের উত্তর দেন সুকান্ত বাবু। নব্য বিজেপির হামলা প্রসঙ্গে বলেন, বিজেপি এমন কোনও হিংসাকে সমর্থন করে না। নব্য বিজেপি, পুরাতন বিজেপি বলে কিছু হয় না, দুষ্কৃতী দুষ্কৃতীই হয়। দেবব্রত মজুমদারে বিজেপিতে আসা জল্পনা নিয়ে এইদিন বিজেপি কর্মীদের বিশেষ বার্তা দেন সুকান্ত মজুমদার।ক্ষিতি গোস্বামীকে ভয় দেখানোর ব্যাপারেও তিনি একই কথা বলেন, বিজেপি এই ধরণের ভয় দেখানোর কালচার সংস্কৃতিকে বিশ্বাস করে না। ক্ষিতি গোস্বামীর দল আরএসপি একসময় কি করত, তাও মন্ত্রী এইদিন তুলে ধরেন।
এছাড়াও তৃণমূলের কার্যালয় ভাঙা নিয়ে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ ওঠে তা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে ২০২১ সালের তৃণমূলের অবস্থান টেনে আনেন এবং বলেন, বিজেপি এইধরণের কালচারে বিশ্বাস করে না। তৃণমূলের প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের বর্তমান অবস্থা এখন ডান দিকে না যাই বাম দিকে না যাই। 'পরান যায় জ্বলিয়া রে', সেই বিখ্যাত গানের লাইন তুলে ধরেন সুকান্ত। সেইসঙ্গে তিনি বলেন, 'কংগ্রেস এখন তৃণমূলকে নিয়ে মজা করছে।একসময় তৃণমূল কংগ্রেস তাঁদের নিয়ে মজা করেছিল। সাইনবোর্ড হয়ে গিয়েছিলো দলটা বলে। এখন দুই সাইনবোর্ড দল কে কার কাঁধে চাপবেন সেই নিয়ে লড়াই চলছে।

No comments:
Post a Comment