শাকের ৩ পদ, গরম ভাতে জমবে খুব - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, October 8, 2026

শাকের ৩ পদ, গরম ভাতে জমবে খুব

 


বিনোদন ডেস্ক, ০৮ অক্টোবর ২০২৬: বাঙালির রান্নায় শাকের গুরুত্ব বরাবরই আলাদা। কম মশলা ও সহজ উপকরণে বিভিন্ন ধরণের শাক দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব নিরামিষ পদ। গরম ভাতের সঙ্গে শাকের এই পদগুলি যেমন মুখরোচক, তেমনই প্রতিদিনের খাবারের তালিকায় আনতে পারে বৈচিত্র্য। রইল তিন রকম শাকের তিনটি সহজ নিরামিষ রেসিপি।


১। নটে শাকের চচ্চড়ি:-

উপকরণ-

- নটে শাক – ২ আঁটি

- আলু – ১টি

- কুমড়ো – ১ কাপ

- বেগুন – ১/২টি

- কাঁচা লঙ্কা – ২টি

- পাঁচফোড়ন – ১/২ চা চামচ

- হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

- নুন – স্বাদমতো

- সর্ষের তেল – ২ টেবিল চামচ


প্রণালী

নটে শাক ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিন। সেইসঙ্গে আলু, কুমড়ো ও বেগুন ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রাখুন। এবারে কড়াইয়ে সর্ষের তেল গরম করে পাঁচফোড়ন ও কাঁচা লঙ্কা ফোড়ন দিন। এরপর প্রথমে আলু দিয়ে কিছুক্ষণ ভেজে কুমড়ো ও বেগুন যোগ করুন। হলুদ গুঁড়ো ও নুন দিয়ে নেড়ে নিন। এবার নটে শাক দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন। শাক ও সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে জল শুকিয়ে নিন। শেষে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন।



২। পুঁই শাকের চচ্চড়ি:-

উপকরণ-

- পুঁই শাক – ২ আঁটি

- কুমড়ো – ১ কাপ

- আলু – ১টি

- বেগুন – ১টি

- কাঁচা লঙ্কা – ২টি

- পাঁচফোড়ন – ১/২ চা চামচ

- হলুদ গুঁড়ো– ১/২ চা চামচ

- নুন – স্বাদমতো

- সর্ষের তেল – ২ টেবিল চামচ


প্রণালী

পুঁই শাক ধুয়ে কেটে নিন। আলু, কুমড়ো ও বেগুনও ছোট টুকরো করে কাটুন। কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন ও কাঁচা লঙ্কা ফোড়ন দিন। এরপর আলু দিয়ে কিছুক্ষণ ভেজে কুমড়ো ও বেগুন যোগ করুন। হলুদ গুঁড়ো ও নুন দিয়ে নেড়েচেড়ে পুঁই শাক দিয়ে দিন। ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। সবজি নরম হয়ে গেলে ঢাকনা খুলে অতিরিক্ত জল শুকিয়ে নিন। নামানোর আগে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলে স্বাদ আরও বাড়বে।


৩। নিরামিষ সর্ষে শাক ভাজা:-

উপকরণ

- সর্ষে শাক – ২ আঁটি

- আলু – ১টি

- কাঁচা লঙ্কা – ২টি

- কালোজিরে – ১/২ চা চামচ

- হলুদ গুঁড়ো– ১/৪ চা চামচ

- নুন – স্বাদমতো

- সর্ষের তেল – দেড় টেবিল চামচ


প্রণালী

সর্ষে শাক ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিন। আলু পাতলা করে কেটে রাখুন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালোজিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিন। আলু দিয়ে হলুদ গুঁড়ো ও নুন মিশিয়ে কিছুক্ষণ ভাজুন। আলু অর্ধেক সেদ্ধ হলে সর্ষে শাক দিয়ে নাড়ুন। ঢেকে অল্প আঁচে রান্না করুন। শাক সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে জল শুকিয়ে নিন।


গরম ভাতের সঙ্গে শাকের এই পদগুলো দুপুরের খাবারে এনে দিতে পারে অন্যরকম স্বাদ।

No comments:

Post a Comment

Post Top Ad