ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি, রিখটার স্কেলে কত ছিল কম্পনের তীব্রতা? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, November 16, 2026

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি, রিখটার স্কেলে কত ছিল কম্পনের তীব্রতা?

 


ওয়ার্ল্ড ডেস্ক, ১৬ নভেম্বর ২০২৬: ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে গত কিছু সময় ধরে একের পর এক ভূমিকম্পের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে গত কয়েক বছরে হাজার হাজার মানুষের মৃত্যুও হয়েছে। ফলে ভূমিকম্প নিয়ে মানুষের মনে ক্রমশ আতঙ্ক বাড়ছে। এরই মধ্যে ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তানে সোমবার ভোররাতে ভূমিকম্পের জেরে কেঁপে উঠল মাটি। 


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সোমবার আফগানিস্তানে হওয়া ভূমিকম্প সম্পর্কে একটি আপডেট প্রকাশ করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, সোমবার ১৬ নভেম্বর ভোর ৩টে ৭ মিনিট নাগাদ আফগানিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১। অন্যদিকে, ভূপৃষ্ঠ থেকে ১৭৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এখনও পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কোনও ধরণের প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।



উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বর মাসেও দু'বার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল আফগানিস্তানে। গত ৭ সেপ্টেম্বর দেশটিতে ভূমিকম্প হয়, যার তীব্রতা রিখটার স্কেলে ছিল ৪.১। ভোর ৫টা ৩৬ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। এর দু'দিন পর, অর্থাৎ ৯ সেপ্টেম্বরও আফগানিস্তানে ভূমিকম্প হয়। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২।


প্রসঙ্গত, ভূমিকম্পের সময় মাটি কেঁপে ওঠার প্রধান কারণ হল পৃথিবীর অভ্যন্তরে থাকা টেকটোনিক প্লেটগুলির মধ্যে সংঘর্ষ, ঘর্ষণ অথবা একে অপরের সাপেক্ষে সরে যাওয়া। ভূমিকম্পের সময় ভূগর্ভে সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হয়ে যায়। এর ফলেই ভূপৃষ্ঠে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

No comments:

Post a Comment

Post Top Ad