পেঁপে গাছে ফুল-ফল আসছে না? বাড়িতেই বিশেষ সার তৈরির টিপস বিশেষজ্ঞের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, November 16, 2026

পেঁপে গাছে ফুল-ফল আসছে না? বাড়িতেই বিশেষ সার তৈরির টিপস বিশেষজ্ঞের

 


বিনোদন ডেস্ক, ১৬ নভেম্বর ২০২৬: পেঁপে খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। সুস্বাদু এই ফল শুধু খেতেই ভালো নয়, স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। তাই অনেকেই বাড়ির ছাদে কিংবা বাগানে পেঁপে গাছ লাগান। কিন্তু অনেক সময় সঠিক পরিচর্যা করার পরেও গাছে ফল আসে না। এই সমস্যা সমাধানে বিশেষ একটি সারের কথা জানিয়েছেন জনপ্রিয় গার্ডেনিং বিশেষজ্ঞ দীপক। নিজের ইউটিউব চ্যানেল ‘টেরেস গার্ডেন’-এ একটি ভিডিয়ো শেয়ার করে তিনি পেঁপে গাছের জন্য বিশেষ সার তৈরির পদ্ধতি জানিয়েছেন। কীভাবে তৈরি করবেন এই সার? জেনে নিন।


গার্ডেনিং বিশেষজ্ঞ দীপকের পরামর্শ অনুযায়ী, প্রথমে কিছুটা পুরনো মাটি নিতে হবে। এর সঙ্গে এক মুঠো বোনমিল এবং এক মুঠো নিম খোল মিশিয়ে নিন। এরপর প্রায় ২ কেজি গোবর সার এবং অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। বাড়িতে ভার্মি কম্পোস্ট না থাকলে শুধু গোবর সার দিয়েও এই মিশ্রণ তৈরি করতে পারেন। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, গোবর সার যেন ভালোভাবে পচানো এবং সম্পূর্ণ তৈরি হয়।


টবে কীভাবে প্রয়োগ করবেন এই সার?

গার্ডেনিং বিশেষজ্ঞের মতে, তৈরি করা সার পেঁপে গাছের গোড়ার চারপাশে মাটির উপরের স্তরে ছড়িয়ে দিতে হবে। টবে আগে থেকেই মাটি ভর্তি থাকলে কিছুটা পুরনো মাটি সরিয়ে তার জায়গায় এই সার মিশ্রণ দিয়ে দিন। সার দেওয়ার পর গাছে অল্প জল দিতে ভুলবেন না। এতে মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকবে।


গার্ডেনিং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, পেঁপে গাছে বছরে দুই থেকে তিনবার এই সার প্রয়োগ করা যেতে পারে। এতে গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে এবং ফলন বাড়তে সাহায্য করবে। তবে অতিরিক্ত সার দেওয়া একেবারেই উচিৎ নয়। পাশাপাশি সার দেওয়ার সময় মাটি খুব বেশি গভীর করে খোঁড়া যাবে না। কারণ, এতে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই সাবধানে সার প্রয়োগ করুন।

No comments:

Post a Comment

Post Top Ad