নাক-থুতনির জেদি ব্ল্যাকহেডস দূর করবেন কীভাবে? উপায় বাতলে দিলেন চর্মরোগ বিশেষজ্ঞ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, November 29, 2026

নাক-থুতনির জেদি ব্ল্যাকহেডস দূর করবেন কীভাবে? উপায় বাতলে দিলেন চর্মরোগ বিশেষজ্ঞ


লাইফস্টাইল ডেস্ক, ২৯ নভেম্বর ২০২৬: ব্ল্যাকহেডস ত্বকের একটি সাধারণ সমস্যা। যে কোনও বয়সের মানুষের ত্বকেই এই সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত এবং ব্রণপ্রবণ, তাঁদের মধ্যে ব্ল্যাকহেডসের সমস্যা বেশি দেখা যায়। ত্বকের রন্ধ্রে অতিরিক্ত তেল ও মৃত কোষ জমে সেগুলি বন্ধ হয়ে গেলে ব্ল্যাকহেডস তৈরি হয়। এই জমে থাকা ময়লা যখন বাতাসের সংস্পর্শে আসে, তখন অক্সিডেশনের কারণে তার রং কালো হয়ে যায়। ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে অনেকেই নানা ধরণের ঘরোয়া উপায় অবলম্বন করেন। কিন্তু তাতেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল মেলে না। এই পরিস্থিতিতে কীভাবে ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন গ্লেনিগলস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ নিধি সিং।


কী বলছেন চর্মরোগ বিশেষজ্ঞ?

ব্ল্যাকহেডস নিয়ন্ত্রণে রাখতে ত্বকের নিয়মিত যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। দিনে দু'বার মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুলে ত্বকের অতিরিক্ত তেল ও জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে। পাশাপাশি স্যালিসিলিক অ্যাসিডযুক্ত প্রসাধনী ব্যবহার করাও উপকারী হতে পারে। এই উপাদান ত্বকের তৈলাক্ত রন্ধ্রের গভীরে প্রবেশ করে জমে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে।


এছাড়াও নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। কারণ, ত্বক অতিরিক্ত শুষ্ক করে ফেললে জ্বালাভাব ও অস্বস্তি দেখা দিতে পারে।


ব্ল্যাকহেডস দূর করতে যে বিষয়গুলি মাথায় রাখবেন-

ব্ল্যাকহেডস দূর করার জন্য কখনওই সেগুলি জোর করে চেপে বের করা, খোঁচানো বা নখ দিয়ে তোলার চেষ্টা করা উচিৎ নয়। এতে ত্বকে প্রদাহ, লালচে ভাব, দাগছোপ এবং স্থায়ী ক্ষতচিহ্ন তৈরি হতে পারে।


পাশাপাশি লেবুর রস, বেকিং সোডা কিংবা দানাদার ও শক্ত স্ক্রাবের মতো ক্ষতিকর ঘরোয়া উপায় এড়িয়ে চলা উচিত। এগুলি ব্যবহারে ত্বকে জ্বালাভাব ও অস্বস্তি দেখা দিতে পারে।


দীর্ঘদিন ধরে ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। ত্বকের ধরণ ও পরিস্থিতি বুঝে বিশেষজ্ঞ টপিক্যাল রেটিনয়েড ব্যবহারের পরামর্শ দিতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের তত্ত্বাবধানে পেশাদার পদ্ধতিতে ব্ল্যাকহেডস বের করার ব্যবস্থাও করা যেতে পারে।


সবশেষে মনে রাখতে হবে, ব্ল্যাকহেডস নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হল ত্বকের নিয়মিত ও সঠিক পরিচর্যা। আক্রমণাত্মক পদ্ধতির পরিবর্তে ত্বকের কোমলভাবে যত্ন নেওয়া, উপযুক্ত প্রসাধনী ব্যবহার করা এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ মেনে চললেই ত্বক পরিষ্কার ও সুস্থ রাখা সম্ভব।

No comments:

Post a Comment

Post Top Ad