আম-লেবু ভুলে যান, পটল দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু আচার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, November 6, 2026

আম-লেবু ভুলে যান, পটল দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু আচার

 


বিনোদন ডেস্ক, ০৬ নভেম্বর ২০২৬: খাবারে যখনই একটু টক-ঝাল বা অন্যরকম স্বাদের প্রয়োজন হয়, তখন সবার আগে মনে পড়ে আচারের কথা। প্রায় প্রতিটি বাড়িতেই আম কিংবা লেবুর আচার সহজেই পাওয়া যায়। কিন্তু কখনও কি পটলের আচার চেখে দেখেছেন? পটলের আচারে কিন্তু এমন একটি অভিনব স্বাদ, যা সকলেরই বেশ পছন্দ হতে পারে। রুটি, পরোটা কিংবা সাধারণ খিচুড়ির সঙ্গে পটলের আচার খেতে দারুণ লাগে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে সহজে কীভাবে তৈরি করবেন সুস্বাদু পটলের আচার।


পটলের আচার তৈরির উপকরণ

* পটল – ৩০০ গ্রাম

* সর্ষের তেল – ২ কাপ বা প্রয়োজন অনুযায়ী

* হলুদ সর্ষে – ২ বড় চামচ

* মৌরি – ২ বড় চামচ (মোটা করে গুঁড়ো করা)

* মেথি দানা – ১ ছোট চামচ

* কালোজিরে – ১ ছোট চামচ

* হলুদ গুঁড়ো – ১ ছোট চামচ

* লাল লঙ্কার গুঁড়ো – ১ ছোট চামচ

* নুন – স্বাদ অনুযায়ী

* হিং – ১ চিমটি


পটলের আচার তৈরির পদ্ধতি

প্রথমে পটল ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। এরপর পটলগুলিকে লম্বালম্বি দু’ভাগে কেটে নিন। চাইলে পটলের বীজ বের করে দিতে পারেন। এবার কাটা পটল ভালোভাবে ধুয়ে তাতে নুন ও হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিন।


এবার একটি কড়াইয়ে অর্ধেক কাপ সর্ষের তেল গরম করুন। তাতে মেথি দানা, সর্ষে, মৌরি, কালোজিরে ও হিং দিয়ে হালকা ভেজে নিন। এরপর তাতে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও নুন যোগ করুন। কম আঁচে ১-২ মিনিট মশলাগুলি ভালোভাবে ভেজে নিন।


এবার কাটা পটল কড়াইয়ে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন, যতক্ষণ না পটলের গায়ে মশলা ভালোভাবে মেখে যায়। এরপর গ্যাস বন্ধ করে দিন।


অন্যদিকে আলাদা একটি পাত্রে বাকি সর্ষের তেল ভালোভাবে গরম করার পর ঠাণ্ডা করে নিন। এরপর সেই তেল আচারের মধ্যে পুরোটা ঢেলে দিন। আচার সম্পূর্ণ ঠাণ্ডা হয়ে গেলে একটি পরিষ্কার ও শুকনো কাচের বয়ামে ভরে নিন। বয়ামটি ২-৩ দিন রোদে রাখুন। এতে আচারের স্বাদ ও টকভাব ভালোভাবে ফুটে উঠবে। তৈরি হয়ে গেল সুস্বাদু পটলের আচার। রুটি, পরোটা কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন এই চটপটা আচার।

No comments:

Post a Comment

Post Top Ad