প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে কী বললেন অভিনেতা সৌরভ চক্রবর্তী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, January 28, 2026

প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে কী বললেন অভিনেতা সৌরভ চক্রবর্তী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৮ জানুয়ারি : প্রথম স্বামী সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর একাই ছিলেন মধুমিতা। বহুবছর পর ছোটবেলার বন্ধু সাথে সাক্ষাৎ। সেখান থেকেই প্রেমের সূত্রপাত শুরু।


মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে মধুমিতা সেই বিয়েটা ‘ভুল’ বলে জানান। একসময় মধুমিতা জানান, সৌরভের সঙ্গে বিয়েতে কোনো ধুমধামই করেননি।


সরস্বতী পুজোর দিনই নতুন করে সংসার পেতেছেন প্রাক্তন। আর টলিপাড়ায় ফিসফাস, এবার নাকি সৌরভও নতুন সম্পর্কে জড়িয়েছেন। সদ্য বিয়ে হয়েছে অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী মধুমিতার। আর সেদিনই চর্চিত প্রেমিকার সঙ্গে দেখা গিয়েছে সৌরভকেও। আসলে ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, সৌরভ নাকি প্রেম করছেন শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁদের গল্প এখন ‘টক অফ দ্য টাউন’। যদিও এই বিষয়ে একেবারেই স্পিক টি নট এই জুটি। টেলি ইন্ডাস্ট্রির কাছে বন্ধুবান্ধবদের সাক্ষী রেখেই চার হাত এক হলো

দীর্ঘদিনের পরিচিত এবং ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর অবশেষে সেই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিলেন। সোশ্যাল মিডিয়ার চারিদিকে ভাইরাল মধুমিতার বিয়ের ছবি, ভিডিও।


প্রাক্তন স্ত্রী বিয়ে সারলেন কি বক্তব্য মধুমিতার প্রথম স্বামী  সৌরভ চক্রবর্তী। মধুমিতার বিয়ের খবর শুনে এক সাক্ষাৎকারে সৌরভ জানান, “ওর জন্য আমার সাধুবাদ রইল। সেই সঙ্গে ওর নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকুক।”


No comments:

Post a Comment

Post Top Ad