‘মায়ের মন খারাপ হয়ে যেত’, ধারাবাহিকে অভিনয়ের জন্য কটাক্ষ শুনতে হচ্ছে শিঞ্জিনীকে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, January 28, 2026

‘মায়ের মন খারাপ হয়ে যেত’, ধারাবাহিকে অভিনয়ের জন্য কটাক্ষ শুনতে হচ্ছে শিঞ্জিনীকে



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৮ জানুয়ারি : ছোটপর্দার ‘উমা’-কে মনে আছে? হ্যাঁ, এখানে বাংলা সিরিয়াল ‘উমা’ ধারাবাহিকের নায়িকা শিঞ্জিনী চক্রবর্তী’র কথা বলা হচ্ছে। ‘উমা’ সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় অভিনয়ের হাতেখড়ি অভিনেত্রীর। ছোটপর্দায় উমা হয়ে পথ চলা শুরু করলেও অভিনয়ের দক্ষতায় ও দর্শকের ভালোবাসায় পর্দায় আজ ‘চিরসখা’ ধারাবাহিকের বর্ষা হয়ে উঠেছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী।


প্রথম ধারাবাহিকেই জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেত্রী। এরপর কবে তাকে পর্দায় দেখা যাবে তা নিশ্চিত নয়। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ এই অভিনেত্রী।


তবে আচমকাই নায়িকা থেকে খলনায়িকার চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেয় অভিনেত্রী। ‘উমা’-র পর পঞ্চমী ধারাবাহিকে খলচরিত্র কালনাগিনী হিসেবে অভিনয় করতে দেখা যায় তাকে।


‘উমা’র ভালোমানুষি এখন অতীত, এখন পর্দার দুষ্টুমেয়ে হয়ে উঠেছে শিঞ্জিনী চক্রবর্তী। ‘উমা’ ধারাবাহিকে তাঁর ভালোরুপ দেখলেও এখন তাঁকে চিত্রা হয়ে ছল করতে দেখা যাচ্ছে। ভালো নায়িকার খোলস ছেড়ে এখন দুষ্টু চরিত্রে সেরা পারফর্মেন্স দেওয়ার চেষ্টা করছেন শিঞ্জিনী। আর তাতেই বাজিমাত করেছেন অভিনেত্রী।


সোশ্যাল মিডিয়ায় গালমন্দে ভরে উঠছে। ভিলেন চরিত্রে অভিনয় করছে গিয়ে শুনতে হচ্ছে হাজারো কটাক্ষ। 


এই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘বাড়িতে মায়ের মন খারাপ হয়ে যেত , বলত তোকে কিসব বলছে, তোকে খারাপ ভাবছে। এখন অবশ্য মা বুঝে গিয়েছে, আমার নেগেটিভ চরিত্র দর্শকদের পছন্দ হয়েছে। মা আমাকে বলেছে তুই বাড়িতে একদম সাধারণ চুপচাপ, তাহলে সিরিয়ালে ওই রকম বাজে ব্যাবহার করিস কি করে? আমি শুনে বলি ওটা তো অভিনয়।


    

No comments:

Post a Comment

Post Top Ad