কোটি টাকার ঋণ, অসহায় অবস্থায় জেলে অভিনেতা রাজপাল যাদব! পাশে দাঁড়ালেন ‘ঈশ্বরের দূত’ সোনু সুদ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, February 12, 2026

কোটি টাকার ঋণ, অসহায় অবস্থায় জেলে অভিনেতা রাজপাল যাদব! পাশে দাঁড়ালেন ‘ঈশ্বরের দূত’ সোনু সুদ



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১২ ফেব্রুয়ারি : এই মুহূর্তে শিরোনামে রয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। যেই ঘটনা ইতিমধ্যে সকলের জানা। ৯ কোটি টাকার আর্থিক লোনে জড়িয়ে অসহায় অভিনেতা। এম.এস মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেডের অভিযোগ, ৯ কোটি টাকা ঋণ নিয়ে তাদের টাকা শোধ দেননি অভিনেতা ও তাঁর স্ত্রী।


ল্লি হাই কোর্টের নির্দেশ মতো তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন রাজপাল যাদব। অভিনেতার দুর্দিনে ‘ঈশ্বরের দূত’ হয়ে পাশে দাঁড়ালেন অভিনেতা সোনু সুদ। তবে বলে রাখি, সলমন খান, অজয় দেবগন ও বরুণ ধবন এর মতো বেশ কিছু বলি অভিনেতা আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন।


গোল্ডি সংবাদমাধ্যমকে বলেছেন, “রাজপাল যাদবকে সাহায্য করার জন্য অনেকেই পাশে দাঁড়িয়েছেন। সোনু সুদ, সলমন খান ও অজয় দেবগন সাহায্যের হাত বাড়িয়েছেন। একটু আগেই ডেভিড ধবনের সঙ্গেও আমার কথা হল। উনিও যোগাযোগ করেছিলেন। রতন নাইন, বরুণ-সহ আরও অনেকেই ওঁর পাশে রয়েছেন। রাজপাল এই বিষয় কিছুটা মনের জোর পেয়েছেন।”



অভিনেতার আপ্তসহায়ক জানিয়েছেন, “পরিস্থিতি আরও খারাপ হওয়ায় গোটা ইন্ডাস্ট্রি ওঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, এটাই সবচেয়ে ভাল বিষয়। প্রত্যেকেই ওঁর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু টাকাপয়সার লেনদেন তো এক রাতের মধ্যে হয়ে যায় না।”


ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রায় ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। ওই সংস্থার দাবি, প্রাপ্য অর্থ ফেরত দেননি অভিনেতা। ২০১৮ সালে দিল্লির একটি ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্স মামলায় রাজপাল এবং তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করে। সম্প্রতি, অভিনেতা টাকা পরিশোধ করার সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিলেন, যা স্পষ্ট অস্বীকার করে হাই কোর্ট।

No comments:

Post a Comment

Post Top Ad