বহুদিন পর আবারও পর্দায় ফিরছেন অভিনেত্রী টুম্পা ঘোষ! বিপরীতে এই জনপ্রিয় নায়ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, February 21, 2026

বহুদিন পর আবারও পর্দায় ফিরছেন অভিনেত্রী টুম্পা ঘোষ! বিপরীতে এই জনপ্রিয় নায়ক



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২১ ফেব্রুয়ারি : বাংলা থেকে স্টার জলসা সব চ্যানেলেই একের পর এক নতুন বাংলা ধারাবাহিক (Bengali Serial) এসেছে, আর তার সাথে সাথে উদয় হয়েছে নতুন নতুন অভিনেতা অভিনেত্রীদের। অনেক সময় দেখা গেছে এই সমস্ত নতুন মানুষরা কোনো কারণে পর্দা থেকে বিলীন হয়ে যান, কিন্তু দর্শকরা চান সেই সব পছন্দের মানুষ গুলো আবার ফিরুক। কিন্তু ফেরেনা। আর তাই তাঁদের নিয়ে অনেক গুঞ্জন ওঠে। অমুক ধারাবাহিকে অভিনয় করবে, অমুক সিনেমায় দেখা যাবে।


একসময় জি-বাংলার পর্দার একজন জনপ্রিয় নায়িকা ছিলেন অভিনেত্রী টুম্পা ঘোষ। যাকে দর্শক ‘রাগে অনুরাগে’ সিরিয়ালের ‘কড়ি-কোমল’ হিসাবে বেশি চেনেন। প্রায় আট বছর আগে ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছিলেন টুম্পা ঘোষ।


‘বিধির বিধান’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘বেদিনী মোলুয়ার কথা’, ‘অগ্নিজল’, ‘জয় কালী কলকাতা ওয়ালী’ , ‘ত্রিশূল’, ‘শ্যামা’-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। যদিও এখন আর সেভাবে তাঁকে পর্দায় দেখা যায় না।


তবে বহুদিন বাদে ফের পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী। না, কোনও নতুন ধারাবাহিকে নয়। ওয়েব সিরিজের নতুন গল্পে নায়িকার ভুমিকায় দেখা যাবে টুম্পাকে। গল্পের নাম ‘বিভ্রাট’।


‘বিভ্রাট’-এর গল্প আদ্যপান্ত একটা সায়েন্স-ফিকশন সাইকোলজিক্যাল থ্রিলার। আর এই গল্পে টুম্পার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে কিঞ্জল নন্দ কে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কলকাতায় শুটিং শেষ হয়েছে এই সিরিজের। এই মুহূর্তে প্রোডাকশন পরবর্তী কাজ চলছে ‘বিভ্রাট’-এর। সাতটি পর্বে মুক্তি পাবে এই সিরিজটি। চলতি বছরেই প্রথম সারির একটা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।

No comments:

Post a Comment

Post Top Ad