লম্বা বিরতির পর আবার ফেরা! অবশেষে নায়িকা হয়ে ফিরছেন অনুস্কা গোস্বামী, কবে থেকে, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, February 5, 2026

লম্বা বিরতির পর আবার ফেরা! অবশেষে নায়িকা হয়ে ফিরছেন অনুস্কা গোস্বামী, কবে থেকে, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৫ ফেব্রুয়ারি : বাংলা টেলিভিশনের পর্দায় প্রথম ‘গাটছড়া’ ধারাবাহিকে টমবয় চরিত্রে ‘বনি’ হয়ে রাতারাতি দর্শকের নজর কেড়েছিলেন অনুস্কা গোস্বামী। খুব অল্প সময়ে তার অভিনয় আলাদা পরিচিতি গড়েছিল গড়িয়ার মেয়ে অনুস্কা।


বনি চরিত্রে সাফল্যের পরেই স্টার জলসার ‘রোশনাই’ ধারাবাহিকে সরাসরি মুখ্য ভুমিকায় এন্ট্রি নেন অনুস্কা। তবে মাঝপথেই ধারাবাহিক ছাড়তে হয়েছিল তাকে। কারণ ছিল শারীরিক অসুস্থতা। যা তাকে বাধ্য করেছিল অভিনয় থেকে সাময়িক বিরতি নিতে।


এখন অভিনেত্রী অনেকটাই সুস্থ। মাঝে অনেকটা সময় কেটে গেলেও সেভাবে নতুন কোন কাজের প্রস্তাব আসেনি অনুস্কার কাছে। তবে এসবের মাঝেই সমাজ মাধ্যমে ফের খুশির খবর শেয়ার করলেন অভিনেত্রী।


সম্প্রতি একটি ভিডিওতে অনুস্কাকে দেখা যাচ্ছে কখনও সরষের ক্ষেতে তো কখনও আবার নদীতে নৌকায় বসে নায়কের সঙ্গে প্রেম করতে ব্যস্ত। ভিডিও দেখে অনুরাগীদের অনুমান তবে কি নতুন কোন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন অনুস্কা?


আসলে এটি কোন ধারাবাহিক নয়, বরং একটি মিউজিক ভিডিওতে অভিনয় করছেন অনুস্কা। বিপরীতে রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মুকুল জানা। মিউজিক ভি্ডিওর নাম ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’। মুক্তি পাচ্ছে ৬ ফেব্রুয়ারি। ভিডিওর ক্যাপশনে অনুস্কা লেখেন, ‘আসছে বসন্তের গান…’। ধারাবাহিক হোক নবা স্বল্প সময়ের ভিডিও, অভিনেত্রীকে আবারও কাজে ফিরতে দেখে ভীষণ খুশি তার অনুরাগীরা।

No comments:

Post a Comment

Post Top Ad