খালি গলায় গান গাইলেন অভিনেত্রী, পল্লবীর কণ্ঠে মুগ্ধ নেটিজেন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, February 21, 2026

খালি গলায় গান গাইলেন অভিনেত্রী, পল্লবীর কণ্ঠে মুগ্ধ নেটিজেন



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২১ ফেব্রুয়ারি : অভিনয় জীবনের প্রায় সাড়ে সাত বছর পার তবুও অভিনেত্রী পল্লবী শর্মার থলেতে মাত্র দুটো মেগা। তাও সুপারহিট। প্রথম ধারাবাহিক ‘কে আপন কে পর’ চলেছে প্রায় পাঁচ বছর আর দ্বিতীয় ‘নিম ফুলের মধু’ সম্প্রচার হয়েছে প্রায় আড়াই বছর।


তবে এবার ছোটপর্দায় ফিরতে বেশি সময় নেননি। ছোটপর্দায় এসেছে তার নতুন মেগা ‘তারে ধরি ধরি মনে করি’। 


বর্তমানে মেগা ধারাবাহিকের মেয়াদ ৩ থেকে ৯ মাস। সেই জায়গায় অভিনেত্রী পল্লবীর অভিনিতি ধারাবাহিক খুবই জনপ্রিয়তা পায় টিভির ছোটপর্দায়।


অভিনেত্রী পল্লবী শর্মা, বর্তমানে সিরিয়াল প্রেমীদের কাছে খুব প্রিয় একজন অভিনেত্রী। এই মুহূর্তে কাজ করছেন জি-বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে। শুরু থেকে এই মেগা দর্শকমহলে প্রশংসা অর্জন করছে।


পর্দায় কখনো আদর্শ মেয়ে তো আবার কখনো তাকে আদর্শ স্ত্রী হিসাবে দেখা যায়। বাস্তবেও পল্লবী আলাদা ধাঁচের। নিজের সাবলীল অভিনয় দিয়েই দর্শকের মন জিতেছে তবে জানেন কি পল্লবী খুব সুন্দর গান গায়।


কিছুদিন আগে এক পডকাস্ট চ্যানেলে এসেছিলেন অভিনেত্রী। সেখানে  খালি গলায় ‘সখী ভাবনা কাহারে বলে’ গানটি গান। তার গানের গলা শুনে মুগ্ধ হয়ে যান সকলে। ছোটপর্দার এই অভিনেত্রী যে এত সুন্দর গান গায় তা অনেকেই জানত না। অভিনেত্রীর কণ্ঠে গান শুনে প্রশংসা ভরিয়ে দেন নেটিজেনরা।

No comments:

Post a Comment

Post Top Ad