বিয়ে বাড়িতে ছবি তোলা থেকে বাংলা সিরিয়ালের নায়ক, স্ট্রাগল নিয়ে মুখ খুললেন অর্কপ্রভ রায় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, February 13, 2026

বিয়ে বাড়িতে ছবি তোলা থেকে বাংলা সিরিয়ালের নায়ক, স্ট্রাগল নিয়ে মুখ খুললেন অর্কপ্রভ রায়




প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি : বাংলা সিরিয়ালের দর্শকেরা অভিনেতা অর্কপ্রভ রায়কে কম বেশি অনেকেই চেনেন। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘কম্পাস’ ধারাবাহিকে নায়কের চরিত্রে। তার অভিনীত মেগা দর্শকমহলে ভালোই প্রশংসিত।

এর আগে ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন অর্কপ্রভ। তবে পরিচিত পেয়েছিলেন ‘তোমাদের রানী’ ধারাবাহিকের হাত ধরেই। এই ধারাবাহিকে প্রথমবাড় দর্শক মহলে জনপ্রিয়তা পান অর্কপ্রভ। বর্তমানে বাংলা টেলিভিশনের চেনা মুখ হয়ে উঠেছেন।

তবে বাংলা সিরিয়ালে নায়ক হওয়ার আগে অনেক স্ট্রাগল করেই এই জায়গায় পৌছাতে হয়েছে তাকে। এক সময় এক সাক্ষাৎকারে নিজের স্ট্রাগল নিয়ে অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছিলেন।

সেই সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, কেরিয়ারের শুরুতে তিনি সিরিয়ালে জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ করেছেন। এরপর ২০০৯ সালে ধারাবাহিকে প্রথম অভিনয় করার সুযোগ পান অভিনেতা। তবে অভিনয়ে আসার আগে তিনি প্রায় ৬ বছর ওয়েডিং ফটোগ্রাফার হিসাবে কাজ করেছেন। বিয়ে বাড়িতে ছবি তুলতেন।

চার বছর মুম্বইতে সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছেন। ছোট থেকেই তার স্বপ্ন ছিল অভিনেতা বা ফিল্মমেকার হওয়ার। এই নিয়ে প্রচুর পড়াশুনো করেছেন অর্কপ্রভ। অভিনেতার মা শ্রুতি নাটক করতেন, বাবা পারকসন এবং তবলাবাদক, ছোট থেকেই গান-বাজনার পরিবেশে বড় হয়েছেন তিনি।

অর্কপ্রভ গুরুদাস কলেজ থেকে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে অনার্স করেছেন। পড়াশুনোর পর কখনোই তিনি কর্পোরেট অফিসে চাকরি করতে চাননি। এমনকি তার পরিবারের লোকজনও চাইতেন তিনি অভিনয়ের পেশায় নিজের কেরিয়ার গড়ুক। ভবিষ্যতে প্রযোজক হওয়ার ইচ্ছে রয়েছে তার।

No comments:

Post a Comment

Post Top Ad