‘বাহামনি’ চরিত্রে রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার পরও কেন বাংলা সিরিয়ালে কাজ নেই অভিনেত্রীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 10, 2026

‘বাহামনি’ চরিত্রে রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার পরও কেন বাংলা সিরিয়ালে কাজ নেই অভিনেত্রীর



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : ২০১১ সালে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিক। যা বাংলা সিরিয়ালে মাইলস্টোন রচনা করেছে। প্রথমদিকে ধারাবাহিকের নায়িকা রণিতা দাস থাকলেও, তবে ধারাবাহিকের মাঝপথে ছেড়ে দেওয়ায় তার জায়গা নেয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।


বাহামনি চরিত্রটাই রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় সুদীপ্তাকে। তবে দীর্ঘদিন হলো অভিনেত্রীকে দেখা যাচ্ছে না টিভির পর্দায়। এই মুহুর্তে অভিনেত্রী এবং তার স্বামী পরিচালক স্বর্ণ শেখর জোয়ার্দার যৌথভাবে উত্তরবঙ্গের পাহাড়ী অঞ্চলে একটি নিজস্ব হোমস্টে পরিচালনা করেন।


বাংলা বিনোদন জগতে সম্পর্ক মানেই যে আলোচনার ঝড়, তা সকলেরই জানা। কাজের অনিশ্চয়তা, জনপ্রিয়তার ওঠানামা আর সোশ্যাল মিডিয়ার চাপ—সব মিলিয়ে অনেক সম্পর্কই মাঝপথে থেমে যায়। তবে এই ভিড়ের মধ্যেই কিছু সম্পর্ক থাকে, যেগুলো নিঃশব্দে, বিশ্বাস আর বোঝাপড়ার ভিতের উপর দাঁড়িয়ে এগিয়ে চলে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও স্বর্ণ শেখর-এর সম্পর্ক ঠিক তেমনই এক উদাহরণ।


সম্প্রতি দীর্ঘদিন বাদে ক্যামেরার সামনে এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন এই দম্পতি। সেখানেই জীবনের নানান মুহূর্তের কথা ভাগ করে নিয়েছেন। ‘ইষ্টি কুটুম’ এর পর আর তেমন কাজের সুযোগ আসছে না অভিনেত্রীর কাছে।


অভিনয় জগৎ যে কতটা অনিশ্চিত তা খুব কাছ থেকেই দেখেছেন সুদীপ্তা। আজ আছে কাল নাও থাকতে পারে। আর এই বাস্তবতাকে মেনে নিয়েই বেছে নিয়েছেন নিজের পথ।


সুদীপ্তা বিশ্বাস করেন, ভালো কাজের জন্য অপেক্ষা করাটাও এক ধরনের সাহস, আর সব সুযোগে আপস না করাটাই একজন শিল্পীর দায়িত্ব। লাইমলাইট বা মুহুর্তের জনপ্রিয়তা নয়, দীর্ঘদিন টিকে থাকার মানসিক প্রস্তুতিটাই তার কাছে আসল। এই অনিশ্চিত পেশায় শুধু ব্যক্তিগত অনুভুতি নয়, মাসসিক শক্তি ধরে রাখাই একমাত্র উপায়। এই কঠিন বাস্তবতার মধ্যেই একে অপরের পাশে থাকাটাই তাঁদের সবচেয়ে বড় শক্তি।

No comments:

Post a Comment

Post Top Ad