আমি তো কোনও লবির অংশ নই, তাই হয়তো পরিচালক প্রযোজকদের আমার কথা মাথায় আসে না! বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, February 12, 2026

আমি তো কোনও লবির অংশ নই, তাই হয়তো পরিচালক প্রযোজকদের আমার কথা মাথায় আসে না! বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১২ ফেব্রুয়ারি : ছোটপর্দা থেকে বড়পর্দা, একসময় দাপিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। ইন্ডাস্ট্রির এক বড় নাম তিনি। পেয়েছেন প্রশংসা। এমনকি রাজনীতির ময়দানেও পরিচিত মুখ। তবে এই সাফল্যের পিছনে রয়েছে অনেক অজানা কঠিন লড়াই। শৈশব থেকেই নিজের পরিবারের কাছ থেকে লিঙ্গ-বৈষ্যমের শিকার অভিনেত্রী। একসময় ‘দিদি নং ১’-এর মঞ্চে এসে নিজের জীবনে কঠিন দিনগুলোর কথা তুলে ধরেছিলেন রূপা ভট্টাচার্য। তাঁর লড়াইয়ের গল্প শুনে চোখে জল বাকি প্রতিযোগীদের। এদিন অভিনেত্রী জানিয়েছিলেন, ‘মেয়ের হওয়ার জন্য পরিবার থেকে পেয়েছেন শুধু অবহেলা।


 আজ অর্থাৎ ১১-ই জানুয়ারি অভিনেত্রী রূপা ভট্টাচার্যের শুভ জন্মদিন। এই স্পেশাল দিনটি নিয়ে তেমন কোনও কৌতূহল নেই অভিনেত্রীর। খুব বেশি আড়ম্বর তার কখনোই পছন্দ নয়। আনন্দ বাজার অনলাইনের কাছে রুপা জানান, “রাতেই শ্বশুর-শাশুড়়ি ফোন করেছিলেন। আমরা গিয়ে উঠতে পারিনি। তবে মধ্যরাতে বর বেশ কিছু পরিকল্পনা করেছিল। কিছু বন্ধুও এসেছিল।”


বর্তমানে তাকে সেভাবে পর্দায় দেখা যায়না। এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, “সবার সঙ্গে ভাল সম্পর্ক থাকলেও আমি তো কোনও লবির অংশ নই। বুঝতে পারি না, কী করতে হয়! তাই হয়তো আমার কথা প্রথমেই পরিচালক প্রযোজকদের মাথায় আসে না। আরও একটা বিষয়, আসলে এখানে একটি কোনও চরিত্রে অভিনয় করলে তার পরে একই ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ আসে। সেটাতেই আমি আরও ক্লান্ত।”


অর্জুন দত্তের ‘বিবি পায়রা’ ছবিতে তাকে দেখা যাবে। রুপা এই সংবাদমাধ্যমকে আরও জানান, তার আরও কিছু কাজের কথা চলছে।


No comments:

Post a Comment

Post Top Ad