বিখ্যাত গায়কের স্ত্রী হয়েও সাদামাটা জীবনযাপন! চেনেন নচিকেতার বউকে? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, February 15, 2026

বিখ্যাত গায়কের স্ত্রী হয়েও সাদামাটা জীবনযাপন! চেনেন নচিকেতার বউকে?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি : বাঙালি দর্শকের কাছে বরাবরই নচিকেতা চক্রবর্তীর গান মানেই আলাদাই নস্টালজিয়া। এখনও তার যে কোনো লাইভ শো-তে দর্শকের ভিড় থাকে চোখে পড়ার মতো। গানের পাশাপাশি, নিজের বক্তব্যের জন্যও কিন্তু পরিচিত গায়ক।



সদ্যই একটা গানের শোতে শ্রোতাদের মধ্যে থেকে কেউ একজন প্রশংসা করতেই গায়ক বলে উঠলেন, ‘বউ তো ঘাটের মড়া ছাড়া কিচ্ছু বলে না…’! গায়কের কথা অনুযায়ী বউ এই নামে তাকে ডাকতে পারলেই ভালো হত। যদিও গায়ক পরে জানান মজা করেই এই কথা বলা।


অনেকেই হয়ত জানেন না নচিকেতার স্ত্রীয়ের পরিচয়। খুব একটা লাইম লাইটে আসতেও দেখা যায় না গায়ক পত্নীকে। নচিকেতা চক্রবর্তীর স্ত্রীর নাম সুমিতা চক্রবর্তী। যিনি পেশায় শিক্ষিকা। বাংলার অন্যতম বিখ্যাত গায়কের বউ হয়েও, বেশ লো প্রাফাইল জীবন বেছে নিয়েছিলেন তিনি।


সুমিতা নচিকেতার কলেজ জীবনের বন্ধু। গায়কের গানে বারংবর নারী প্রসংঙ্গ এলেও, তাঁর বিবাহিত জীবনে সেরকম কোনও গোলমালের খবরও সামনে আসেনি কখনও।



শুরু থেকেই নচিকেতার কেরিয়ারের ‘সহযোদ্ধা’ তাঁর সহধর্মিনী। তাঁদের এক কন্যাও রয়েছে, যিনি বাবার দেখানো পথে হেঁটেই পা রেখেছেন গানের জগতে, নাম ধানসিঁড়ি।


মাঝে বছরখানেক আগে গায়ক নিজেই নিজের ‘ডিভোর্সে’র গুঞ্জন ছড়িয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় আচমকা লিখেছিলেন, ‘যাঃ! অবশেষে ডিভোর্স হয়েই গেল!’ তারপর থেকেই শুরু জল্পনা। পরে যদিও দর্শকের মনের ধোঁয়াশা কাটিয়ে নিজের নতুন গান হ্যাপি ডিভোর্সের ঘোষণা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad