গীতা এলএলবি এবার গঙ্গা! আসছে নতুন ধারাবাহিক, প্রকাশ্যে মেগার প্রোমো - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 24, 2026

গীতা এলএলবি এবার গঙ্গা! আসছে নতুন ধারাবাহিক, প্রকাশ্যে মেগার প্রোমো



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি : জল্পনা আগেই রটেছিল। কিছু দিন আগেই প্রথম প্রকাশ্যে আনা হয়, 'কথা' ধারাবাহিকের জুটি ভাঙার। জানানো হয় সাহেব ভট্টাচার্যর সঙ্গে এবার সুস্মিতা দে'র বদলে নাকি 'গীতা এলএলবি' অর্থাৎ হিয়া মুখোপাধ্যায় জুটি বাঁধতে চলেছেন। সেই জল্পনা কি সত্যি হল? প্রকাশ্যে এল নতুন ধারাবাহিকের প্রোমো।


এদিন স্টার জলসার তরফে তাদের আগামী নতুন ধারাবাহিক 'গঙ্গা'র প্রোমো প্রকাশ্যে আনা হল। সেখানেই দুঁদে আইনজীবী গীতা এলএলবি অর্থাৎ হিয়াকে গরীব, পয়সা কুড়ানির রূপে দেখা গেল। প্রোমোতে দেখা যাচ্ছে, ট্রেনে করে যাওয়ার সময় বা এমনই অনেকেই মা গঙ্গাকে প্রণাম করে টাকা ছুঁড়ে দেন। সেই টাকা কুড়িয়ে সংসার চলে অনেকেরই। গঙ্গা তেমনই একটি মেয়ে। লড়াই করতে বাঁচতে হয় তাঁকে। কিন্তু এর মধ্যেও সে ভাল থাকা খুঁজে নেয় নিজের মতো করে


স্টার জলসায় আসছে নতুন মেগা ধারাবাহিক ‘গঙ্গা’। এই ধারাবাহিকের হাত ধরে ফিরছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। যিনি এর আগে ‘কথা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। সাহেবের বিপরীতে দেখা মিলবে অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়।



গঙ্গার ঘাটে পয়সা কুড়ানো প্রাণোচ্ছ্বল মেয়ে গঙ্গা। তার জীবন চলে গঙ্গায় ডুব দিয়ে খুচরো পয়সা কুড়িয়ে। অন্যদিকে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন সাহেব ভট্টাচার্য ওরফে ‘অর্জুন’। প্রোমতে দেখা যায় সাহেব বলেন, ‘আমার জীবনে কোনও রং নেই। শুধু ডিউটিটাই আছে।’


ধারাবাহিকের প্রোমো অনুযায়ী, ত্রিকোণ প্রেমের ইঙ্গিত দিচ্ছে। গঙ্গা আর অর্জুনের প্রেমের গল্পের মাঝে বাঁধা হয়ে দাঁড়াতে পারে কৌশাম্বি চক্রবর্তী। এবার দেখার বিষয় কথা আর গীতাএলএল বি-র জনপ্রিয়তা ভাঙতে পারে কিনা এই নতুন জুটি।

No comments:

Post a Comment

Post Top Ad