পদ্মশ্রী পেয়ে আবেগপ্রবণ হিটম্যান রোহিত, ভাইরাল শর্মা জি'র বিশেষ বার্তা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 3, 2026

পদ্মশ্রী পেয়ে আবেগপ্রবণ হিটম্যান রোহিত, ভাইরাল শর্মা জি'র বিশেষ বার্তা


স্পোর্টস ডেস্ক, ০৩ ফেব্রুয়ারি ২০২৬: বিশ্ব ক্রিকেটের হিটম্যান হিসেবে পরিচিত প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি পদ্মশ্রী পেয়েছেন তিনি। আর পদ্মশ্রী পেয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন রোহিত। তাঁর বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। রোহিত শর্মার কথায়, দেশের জন্য ট্রফি জিততে তাঁর প্রচেষ্টা জারি রাখবেন। উল্লেখ্য, রোহিত টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন, কিন্তু তিনি ওয়ানডেতে খেলে যাচ্ছেন। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং হিটম্যানের স্বপ্ন এই বিশ্বকাপ জেতার। 


পদ্মশ্রীতে সম্মানিত হওয়াকে রোহিত শর্মা বিশেষ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি সেই সকল মানুষকে ধন্যবাদ জানিয়েছেন, যাঁরা ক্রিকেট ক্যারিয়ারে তাঁকে সমর্থন করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দূরদর্শন স্পোর্টসের তথফে শেয়ার করা (০৩ ফেব্রুয়ারি, ২০২৬) একটি ভিডিওতে শর্মা জি বলেছেন, "পদ্মশ্রী পাওয়া আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত বিশেষ মুহূর্ত। এই সম্মানের জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। আমি তাঁদের সকলের প্রতিও কৃতজ্ঞ, যাঁরা আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার দেশের জন্য ম্যাচ ও ট্রফি জেতার আমার চেষ্টা সর্বদা জারি রাখব। ধন্যবাদ। জয় হিন্দ।"



রোহিত শর্মার জন্ম ১৯৮৭ সালের ৩০ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরে। তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং তাঁর দুর্দান্ত চার-ছক্কার জন্য "হিটম্যান" নামেই বেশি পরিচিত। 


রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৭ সালের ২৩ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে। তিনি ১৯ সেপ্টেম্বর ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন এবং ২০১৩ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন। প্রায় ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে, রোহিত টি-টোয়েন্টি এবং টেস্ট উভয় ফর্ম্যাট থেকেই অবসর নেন।


২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ের পর ২৯ জুন রোহিত শর্মা এই ফর্ম্যাট থেকে অবসর নেন। তাঁর ১৫৯ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে, রোহিত শর্মা ৪,২৩১ রান করেছেন। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি এবং ৩২টি হাফ-সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটেও তিনি ৪,৩০১ রান করেছেন। টেস্ট ফরম্যাটে তাঁর ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। তিনি ৭ মে, ২০২৫ তারিখে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন।


রোহিত শর্মার নামে চারটি আইসিসি ট্রফি রয়েছে, যার মধ্যে দুটি অধিনায়ক হিসেবে এসেছে। তিনি ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অংশ ছিলেন। তিনি ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিলেন। অধিনায়ক হিসেবে, রোহিত শর্মা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।


রোহিত শর্মা এখনও ওয়ানডে ক্রিকেটে সক্রিয়। তাঁর ২৭৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তিনি ১১,৫১৬ রান করেছেন। তাঁর ৩৩টি সেঞ্চুরি এবং ৬১টি হাফ সেঞ্চুরি রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad