মানুষ বদলায়! বিতর্কের মাঝে সৌমিতৃষা’র উদ্দেশ্যে পোস্ট করেও মুছে দিলেন সায়ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, February 25, 2026

মানুষ বদলায়! বিতর্কের মাঝে সৌমিতৃষা’র উদ্দেশ্যে পোস্ট করেও মুছে দিলেন সায়ক



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি : অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এবং সায়ক চক্রবর্তীর বন্ধুত্ব ছিল একসময় গাঢ়। কিন্তু তাদের দুজনের মধ্যে বন্ডিং ভেঙে যায়। যদিও সেই কারণ নিয়ে কেউ মুখ খোলেননি। একসময় সৌমিতৃষাকে নিয়ে সায়কের পোস্টে হিরোইন বলে ঠাট্টা করেছিলেন সায়কের বন্ধু অনন্যা।


এদিকে সায়কের বিফ -বিতর্কের সময় পরিচালক অয়ন চক্রবর্তী ফেসবুক পোস্টে মন্তব্য মন্তব্য করে সৌমিতৃষা লিখেছিলেন, ‘যখন কনটেন্টের রিচ এবং এনগেজমেন্ট বেড়ে যায়, তখন টাকাও আসে। আগে ওরা আমার মতো বা যাঁদের ভিডিও ভাইরাল হয় তাঁদের ব্যবহার করে অনেক টাকা কামিয়েছে। এখন রিচ পড়ে যাচ্ছে দেখে এইসব করতে শুরু করেছে।’



এত বিতর্কের মাঝেও সৌমিতৃষার জন্মদিনের শুভেচ্ছা জানালেন সায়ক। যদিও পোস্ট করেই সেই পোস্ট মুছে ফেললেন অভিনেতা। আজ সৌমিতৃষার জন্মদিন, নাম না করেই সায়ক লেখেন, ‘মানুষ বদলায়, সম্পর্কের সমীকরণ বদলায় কিন্তু স্মৃতি গুলো থেকে যায়…একসাথে সাইকেল শেখানো, একসাথে লোকের বাড়ির ছাদে উঠে তার প্রথম পোস্টার দেখতে যাওয়া, ইনস্টাগ্রাম ফেসবুক একাউন্ট ভেরিফাইড করে দেওয়া, উইকিপিডিয়া পেজ তৈরি করে দেওয়া, যখনই ওর মন খারাপ হত ডেকে পাঠানো, আর আমার সব ছেড়ে ছুটে যাওয়া… কি করে যে ভুলি… শুভ জন্মদিন বন্ধু! অনেক নাম করো, অনেক কাজ করো আর তোর MLA/MP হওয়ার স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হোক’


সায়ক সেই পোস্ট মুছে দিলেও সেই পোস্ট ততক্ষণে ভাইরাল হয়ে পড়ে। তাহলে কি অতীতের ভুল বোঝাবুঝি মিটিয়ে সৌমিতৃষার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চান অভিনেতা?

No comments:

Post a Comment

Post Top Ad