‘সুবানের আলাদা কোনও পরিচয় নেই! ‘তিয়াসার প্রাক্তন’ হিসেবেই সবাই চেনে’, এমনই মন্তব্য সোহেলের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, February 25, 2026

‘সুবানের আলাদা কোনও পরিচয় নেই! ‘তিয়াসার প্রাক্তন’ হিসেবেই সবাই চেনে’, এমনই মন্তব্য সোহেলের

 


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি : প্রসঙ্গত, ‘শ্যামা’ হয়ে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন তিয়াসা। অভিনেত্রীকে বিনোদন জগতে আসার ক্ষেত্রে তাঁর প্রাক্তন স্বামী সুবান রায় তাঁকে সাহায্য করেছিলেন। তিয়াসাও অবশ্য সেই কথা বারবারই স্বীকার করেন। নায়িকা ভালোবেসে সুবানের সঙ্গে ঘর বেঁধেছিলেন। বিনোদন জগতেও অভিনেত্রী পা রাখেন বিয়ের পড়েই। কিন্তু তারপর নানা কারণে সুবানের সঙ্গে ডিভোর্স হয় তিয়াসার। আর তারপর থেকেই নানা কটাক্ষ ধেয়ে আসে নায়িকার দিকে। অনেকে দাবি করেন, সাফল্য পেয়ে স্বামীকে নাকি ছেড়ে দিয়েছেন তিনি! অবশ্য এই প্রসঙ্গে বেশ কড়া জবাব দিয়েছিলেন অভিনেত্রী। তারপর তিয়াসার সঙ্গে নাম জড়ায় ছোটপর্দার পরিচিত মুখ সোহেল দত্তর সঙ্গে।


 বর্তমানে চর্চায় উঠে এসেছে অভিনেত্রী তিয়াসা লেপচা এবং অভিনেতা সোহেল দত্তের প্রেম কাহিনী।  স্বামী ‘সুবান রায়’ এর সঙ্গে বিচ্ছেদের বহু বছর পর তিয়াসার জীবনে আসে নতুন প্রেম সোহেল।



জিম থেকেই শুরু হয় তিয়াসা আর সোহেলের প্রেম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিয়াসাকে নিয়ে সোহেল জানান, এখনি বিয়ে নিয়ে তাদের কোনও পরিকল্পনা নেই। এখন দুজনের ক্যারিয়ের প্রথম ধাপ, অনেক স্বপ্ন রয়েছে সেগুলো পূরণ করতে হবে।


তবে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তিয়াসার প্রাক্তনকে চর্চা হয়। নিন্দুকের দাবি তিয়াসা স্বামী সুবানের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে এসেছে কিন্তু জনপ্রিয়তা পাওয়ার পরেই সুবানকে ডিভোর্স দেন অভিনেত্রী।


তিয়াসার অতীত নিয়ে এক সাক্ষাৎকারে বর্তমান প্রেমিক সোহেল জানান, “হ্যাঁ, হয়তো তিয়াসা ওর হাত ধরেই এসেছিল, কিন্তু আজ সে নিজে নিজের কৃতিত্বে জায়গা করে নিয়েছে। সুবানের কোনও আলাদা পরিচয় নেই বললেই চলে, ইন্ডাস্ট্রিতে সবাই ‘তিয়াসার প্রাক্তন’ হিসেবেই চেনে।”

No comments:

Post a Comment

Post Top Ad