ঘরে এসেছে নতুন সদস্য! বিয়ের দু’বছরের মাথায় খুশির খবর দিলেন অভিনেত্রী সোহিনী বন্দ্যোপাধ্যায় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 24, 2026

ঘরে এসেছে নতুন সদস্য! বিয়ের দু’বছরের মাথায় খুশির খবর দিলেন অভিনেত্রী সোহিনী বন্দ্যোপাধ্যায়



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি : উড়ন তুবড়ি’ ধারাবাহিকের কথা মনে আছে? ২০২২ সালের শেষের দিকে টিভির পর্দা থেকে বিদায় নিয়েছিল ‘উড়ন-তুবড়ি। তুবড়ি চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সোহিনী বন্দ্যোপাধ্যায় এবং অর্জুন চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা স্বস্তিক ঘোষ।


ধারাবাহিকটি টিআরপি লিস্টে ভালো ফল করতে না পারায় এক বছরের আগেই শেষ করে দেওয়া হয়। তবে ধারাবাহিকের একনিষ্ঠ কিছু ভক্ত ছিলেন। যারা অর্জুন এবং তুবড়ির জুটিকে ভীষণ পছন্দ করতেন। এরপর দুজনের মধ্যে কাউকেই আর পর্দায় দেখতে পাওয়া যায়নি।


‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেত্রী সোহিনী বন্দ্যোপাধ্যায়। তবে এই ধারাবাহিকের পর অভিনয়কে বিদায় জানান অভিনেত্রী। কারণ বিয়ের পর সুদুর লন্ডন পাড়ি দেন। উড়ন তুবড়ি’ সিরিয়াল শেষ হওয়ার পর আর তাঁকে ছোট পর্দায় দেখা যায়নি। সোহিনী জানিয়েছে, শারীরিক অসুস্থতার জন্য তিনি কোনও কাজ করেননি।


২০২৪ সালের ২৭ জানুয়ারি বিয়ে করেছিলেন সোহিনী। এক বছর পর কলকাতায় ফেরার কথা থাকলেও মাঝেমধ্যে কলকাতায় আসেন তিনি। স্বামী কর্মসূত্রের জন্যই বাইরে থাকা। বিয়ের পর অভিনয় থেকে দূরেই আছেন।


সদ্য নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে খুশির খবর দিলেন অভিনেত্রী। সোহিনী জানান, ঘরে নতুন সদস্য। কি ভাবছেন সোহিনী মানে হতে চলেছেন? না, একেবারেই নয়। অভিনেত্রী ঘরে এই নতুন সদস্য হল একটি গাড়ি। নিজের শখের দামি গাড়ি কিনেছেন অভিনেত্রী। সেই ছবি শেয়ার করেই নতুন সদস্যকে স্বাগতম জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad